পাঞ্জাবে থাকা কাশ্মিরিদের ডেকে ‘পরিবারের সদস্য’ বললেন মুখ্যমন্ত্রী

বিদেশ ডেস্ক
১২ আগস্ট ২০১৯, ১৭:০০আপডেট : ১২ আগস্ট ২০১৯, ১৭:১৪

পাঞ্জাবে অধ্যয়নতরত প্রায় ১২৫ জন কাশ্মিরি শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজের আমন্ত্রণ জানিয়েছেন প্রদেশের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। আমন্ত্রণবার্তায় তিনি বলেন, ‘আমরা তোমার পরিবারের পরিপূরক হতে পারবো না, তারপরও আশা করি আমাদের নিজে পরিবারের মতোই মনে করবে তোমরা।’ ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

পাঞ্জাবে থাকা কাশ্মিরিদের ডেকে ‘পরিবারের সদস্য’ বললেন মুখ্যমন্ত্রী

গত সোমবার (৫ আগস্ট) ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে কাশ্মিরের স্বায়ত্তশাসনের অধিকার কেড়ে নেওয়া হয়। ওই দিন সকাল থেকে জম্মু-কাশ্মিরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর কার্যত অচলাবস্থার মধ্যে রয়েছে।নিরাপত্তা চৌকি, নজরদারি আর কারফিউয়ের ঘেরাটোপে বন্দি হয়ে পড়েছে কাশ্মিরিদের ঈদের আনন্দ। প্রতি বছরই ঈদুল আজহার অন্তত এক সপ্তাহ আগে থেকে উৎসবের ঢেউ লেগে যায় উপত্যকায়। দলবেধে মানুষ বাজারে যায়; পোশাকসহ বিভিন্ন সাজসরঞ্জাম কেনে। বেকারির দোকানগুলোতে সাজসাজ রব পড়ে যায়। তবে এবারের বাস্তবতা একেবারেই আলাদা।

পাঞ্জাবে থাকা শিক্ষার্থীরা চাইলেও কাশ্মির যেতে পারছেন না। ফলে এবারের ঈদ তাদের পরিবার ছাড়াই কাটাতে হচ্ছে। তাদের চমকে দিতেই মুখ্যমন্ত্রী নিজেই এই চমক দেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় ১২৫ জন শিক্ষার্থীকে পাঞ্জাব ভবনে মধ্যাহ্নভোজের আমন্ত্রণ জানান তিনি। তিনি বলেন, পরিস্থিতি খুব শিগগিরই উন্নতির দিকে যাবে বলে আশাবাদী

পাঞ্জাবে কাশ্মিরিদের নিরাপত্তার ব্যাপারে আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী বলেন, তোমরা আমাদের পরিবারের সদস্য। তিনি জানান, রাজনৈতিক ব্যস্ততার কারণে অনেকদিন কাশ্মিরে না গেলেও প্রদেশটিকে তিনি তার নিজের দ্বিতীয় বাড়ি বলে মনে করেন।

শিক্ষার্থীরাও তখন বলে ওঠেন যে তারাও পাঞ্জাবকে নিজেদে দ্বিতীয় বাড়ি বলে মনে করেন। সেখানে সবসময়ই নিরাপদ বোধ করেছেন তারা, এমনকি পুলাওয়ামা হামলার পরও। শিক্ষার্থীরা জানান, পাঞ্জাবিদের মন অনেক বড়। তারা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান। ফারজানা হাফিজ নামে এক শিক্ষার্থী বলেন, ‘এখানে এসে আমাদের পরিবারের কথা মনে পড়েছে। আমন্ত্রণের আগ পর্যন্ত আমরা একাকীত্ব বোধ করছিলাম।’

সেসময় শিক্ষার্থীরা মুখ্যমন্ত্রীকে কাশ্মিরি চারুকলা শিক্ষার্থী আব্দুল আজাকের স্কেচ করা একটি ছবি উপহার দেন।

ওই মধ্যাহ্নভোজে আরও অংশ নেন মন্ত্রিপরিষদের সদস্য ব্রাম মহিন্দ্রা এভং বলিবির সিং সিধু, মুখ্যমন্ত্রীর গণমাধ্যম পরামর্শক রাভিন থুকরাল, উপদেষ্ট বিআইএস চাহাল, প্রধান সচিব কারান আভতার সিংসহ উচ্চপদস্থ কর্মকর্তারা।

/এমএইচ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম