কাশ্মিরে সাংবাদিকদের অধিকার নিশ্চিতে সুপ্রিম কোর্টে আবেদন

বিদেশ ডেস্ক
১২ আগস্ট ২০১৯, ১৮:০০আপডেট : ১২ আগস্ট ২০১৯, ১৮:০৬

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে সাংবাদিকদের কাজ করার পরিবেশ নিশ্চিতে প্রাদেশিক সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে সুপ্রিম কোর্টে একটি রিট আবেদন দায়ের করেছেন কাশ্মির টাইমসের নির্বাহী সম্পাদক। তিনি জানান, সুপ্রিম কোর্ট যেন এমন ব্যবস্থা নেয় যাতে করে জম্মু ও কাশ্মিরে সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারে।

কাশ্মিরে সাংবাদিকদের অধিকার নিশ্চিতে সুপ্রিম কোর্টে আবেদন

সোমবার (৫ আগস্ট) ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে কাশ্মিরের স্বায়ত্তশাসনের অধিকার কেড়ে নেওয়া হয়। এদিকে জম্মু-কাশ্মিরকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করতে পার্লামেন্টে একটি বিলও পাস করা হয়েছে।পরিস্থিতিকে আড়াল করতে প্রবলভাবে ক্ষুণ্ন করা হচ্ছে সংবাদমাধ্যমের স্বাধীনতা। চলাচলের ওপর বিধিনিষেধ ও যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় পাশাপাশি তথ্য সংগ্রহ করতে বাধা দেওয়া হচ্ছে। সেখানে সাংবাদিকদের প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। এই পরিস্থিতিতে গত সোমবার থেকে কাশ্মিরের প্রধান শহর শ্রীনগরভিত্তিক অধিকাংশ ইংরেজি ও উর্দু ভাষার সংবাদপত্র প্রকাশিত হচ্ছে না। এ ঘটনায় হতাশ সাংবাদিকরা পরিস্থিতিকে ‘অভূতপূর্ব’ আখ্যা দিয়েছেন।

ওই পিটিশনে দাবি করা হয়, সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে অবিলম্বে সাংবাদিকদের পেশাগত দায়িত্বপালনের সুযোগ দিতে হবে। আবেদনকারী অনুরাধা ভাসিন বলেন, সাংবাদিকদের ওপর এমন বিধিনিষেধ ভারতীয় সংবিধানের ১৪ ও ১৯ অনুচ্ছেদ এর পরিপন্থী। কাশ্মির উপত্যকার বাসিন্দাদের কি অবস্থা তা জানার অধিকার রয়েছে সবার।

আবেদনকারীর আইনজীবী প্যানেলে রয়েছেন ভ্রিন্দা গ্রোভার, সৌতিক ব্যানার্জি, প্রসান্ন এস এবং রত্না আপেন্দার। এটি দায়ের করেন সুমিকা হাজারিকা। আবেদনকারী বলেন, তিনি কাশ্মির টাইমসের পত্রিকা প্রকাশ করতে পারছেন না। কারণ বিধিনিষেধ জারি রয়েছে। তিনি বলেন, ইন্টারনেট ও মোবাইল সেবা বন্ধ থাকায় কাশ্মিরের তথ্য সরবরাহ কঠিন হয়ে গেছে। আর সেটা এমন এক সসময়ে যখন সেখানে রাজনৈতিক ও সাংবিধানিক পরিবর্তন হয়েছে।

 

/এমএইচ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম