কাশ্মিরিদের কথা অবশ্যই শুনতে হবে : মনমোহন সিং

বিদেশ ডেস্ক
১৩ আগস্ট ২০১৯, ১৬:৩৬আপডেট : ১৩ আগস্ট ২০১৯, ১৬:৪১
image

কাশ্মিরের সাংবিধানিক বিশেষ মর্যাদা বাতিলের পর এই প্রথমবার মুখ খুললেন দেশটির দুইবারের প্রধানমন্ত্রী মনমোহন সিং। তিনি ৩৭০ অনুচ্ছেদ বাতিল প্রসঙ্গে বলেছেন, সরকারকে অবশ্যই কাশ্মিরিদের কথা শুনতে হবে। মোদি সরকারের এমন পদক্ষেপ দেশের অনেক মানুষ পছন্দ করেনি বলে মন্তব্য করেছেন কংগ্রেসের এই অন্যতম শীর্ষ নেতা।

কাশ্মিরিদের কথা অবশ্যই শুনতে হবে : মনমোহন সিং

গত ৫ আগস্ট (সোমবার) ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে কাশ্মিরের স্বায়ত্তশাসনের অধিকার কেড়ে নেয় বিজেপি নেতৃত্বাধীন ভারতের কেন্দ্রীয় সরকার। একইসঙ্গে ওই ধারার অধীন ৩৫ (এ) বাতিলের মধ্য দিয়ে কাশ্মিরের বিশেষ মর্যাদা কেড়ে নেওয়া হয়। এরপর থেকেই জম্মু-কাশ্মির কার্যত অচলাবস্থার মধ্যে রয়েছে।

কংগ্রেস দলীয় সাবেক প্রধানমন্ত্রী প্রথমবার কাশ্মির ইস্যুতে নিজের অবস্থান জানাতে গিয়ে বলেন, ভারত এক গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। তাই সবাইকে এই সমস্যা সমাধানে এগিয়ে আসতে হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মনমোহন সিং বলেন, ‘এমন সিদ্ধান্ত যা হবে তা আমাদের দেশের অনেক মানুষ পছন্দ করেনি। এটা খুব গুরুত্বপূর্ণ যে কাশ্মীরের সব মানুষ কি বলতে চায় তা অবশ্যই শুনতে হবে। এর মাধ্যমে ভারতীয় ধারনা সদূরপ্রসারী হবে।’

গতকাল সোমবার ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে কড়া নিরাপত্তায় ঈদ পালন করেছেন সেখানকরা মুসলিমরা। ঈদের আগের দিন সেখানে ফের কারফিউ জারি করায় পুরো কাশ্মীরের পথঘাট থমথমে ও নির্জন। কড়া নিরাপত্তার মধ্যেই ঈদের নামাজ আদায় করলেও বড় বড় মসজিদগুলোতে ঈদের নামাজ পড়তে পারেনি মানুষ।

ভারতীয় টেলিভিশন এনডিটিভির অনলাইন প্রতিবেদন অনুযায়ী,  কাশ্মির ও শ্রীনগরের অনেক মসজিদে ঈদের নামাজ আদায়ের অনুমতি দেয়নি দেশটির সরকার। ফলে ভারতের একমাত্র মুসিলমি সংখ্যাগরিষ্ঠ ‘রাজ্যটিতে’ ঈদের কোনো আমেজ ছিল না।

/বিএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম