মালয়েশিয়ায় নিখোঁজ আইরিশ কিশোরীর মরদেহ উদ্ধার

বিদেশ ডেস্ক
১৪ আগস্ট ২০১৯, ০১:১৫আপডেট : ১৪ আগস্ট ২০১৯, ০১:২১

দশ দিন আগে মালয়েশিয়ার একটি অবকাশ কেন্দ্র থেকে নিখোঁজ হয়ে যাওয়া আইরিশ কিশোরী নোরা আনে কুয়োরিনের (১৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার নিখোঁজ হওয়া অবকাশ কেন্দ্রটি থেকে আড়াই কিলোমিটার দূরে তার পোশাকহীন মরদেহ খুঁজে পায় মালয়েশিয়ার পুলিশ। তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। বুধবার সকালে তার ময়নাতদন্ত সম্পন্ন হবে বলে জানিয়েছেন প্রাদেশিক পুলিশ প্রধান মোহাম্মদ মাত ইউসুফ। মালয়েশিয়ায় নিখোঁজ আইরিশ কিশোরীর মরদেহ উদ্ধার

বাবা-মায়ের সঙ্গে মালয়েশিয়ায় বেড়াতে আসার পর গত ৪ আগস্ট কুয়ালালামপুর থেকে ৭০ কিলোমিটার দক্ষিণে জঙ্গলের মধ্যে অবস্থিত দুসান রেইনফরেস্ট অবকাশ কেন্দ্র থেকে নিখোঁজ হয় নোরা। জন্ম থেকেই অস্বাভাবিক শিশু ছিল নোরা। শুনতে পেতে সমস্যা হতো তার। গত সপ্তাহে তার পরিবারের তরফে জানানো হয় এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশ সফরের অভিজ্ঞতা থাকলেও কখনো একা বের হয়নি সে।

নোরা হারিয়ে যাওয়ার পর এই ঘটনা বিশ্বব্যাপী নজর কাড়তে সক্ষম হয়। সাবেক বিশ্ব দাবা চ্যাম্পিয়ন গ্যারি কাস্পারোভসহ অনেকেই নোরার পরিবারের পাশে দাড়ান। নোরার বিষয়ে তথ্য দিতে ৫০ হাজার রিঙ্গিত পুরস্কারের ঘোষণা দেয় বেলফাস্টভিত্তিক একটি প্রতিষ্ঠান।

মঙ্গলবার মালয়েশিয়ার পুলিশ জানায়, জঙ্গলের একটি নদীর প্রবাহের পাশে নোরার মরদেহ পাওয়ার পর তা তুলে হেলিকপ্টারে করে কাছের হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। প্রাদেশিক পুলিশ প্রধান মোহাম্মদ মাত ইউসুফ জানিয়েছেন, পরিবারের সদস্য ডেকে নিয়ে আসা হলে তারা মরদেহটি নোরার বলে চিহ্নিত করেছেন।

নোরার নিখোঁচের ঘটনায় অপরাধ তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার উপ পুলিশ প্রধান মাজলান মনসুর। তবে প্রাথমিক তদন্তে অপরাধী আচরণের প্রমাণ না পাওয়ার কথা জানায় দেশটির পুলিশ।

নোরার বাবা সিবাস্তিয়ান ফরাসি নাগরিক। তিনি লন্ডনে একটি আমেরিকান অটোমেশন সফটওয়্যার প্রতিষ্ঠানে কাজ করেন। আর মা মিয়াব বেলফাস্টের বাসিন্দা। লন্ডনের একটি কনজ্যুমার ডাটা ইন্টিলিজেন্স প্রতিষ্ঠানের সহপ্রতিষ্ঠাতা তিনি।

আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সিমন কোভেনি জানান আয়ারল্যান্ড ও ফ্রান্সের দূতাবাস মালয়েশিয়ার কর্তৃপক্ষের সঙ্গে মিলে পরিবারটিকে সহায়তা করছে।

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম