১৫ আগস্ট কালো দিবস পালন করবে পাকিস্তান

বিদেশ ডেস্ক
১৪ আগস্ট ২০১৯, ১৯:১৬আপডেট : ১৪ আগস্ট ২০১৯, ২০:১৫

কাশ্মিরে ভারত দখলদারিত্ব চালাচ্ছে অভিযোগ তুলে বিষয়টি জাতিসংঘে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। বুধবার পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি জানিয়েছেন, ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসকে কালো দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে তার দেশ। কাশ্মিরে ভারতীয় পদক্ষেপের প্রতিবাদে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি

 

গত ৫ আগস্ট (সোমবার) ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে কাশ্মিরের স্বায়ত্তশাসনের অধিকার ও বিশেষ মর্যাদা কেড়ে নেয় বিজেপি নেতৃত্বাধীন ভারতের কেন্দ্রীয় সরকার। এর আগে থেকেই কঠোর নিরাপত্তার ঘেরাটোপে বন্দি রয়েছে কাশ্মিরের বাসিন্দারা। মোবাইল ও ইন্টারনেট পরিষেবা, দোকানপাট, স্কুল-কলেজ বন্ধ রাখা হয়েছে। জনশূন্য রাস্তায় টহল দিচ্ছে সশস্ত্র সেনারা।

১৯৪৭ সালে ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতা লাভের পর ভারত পাকিস্তান তিনটি যুদ্ধের মধ্যে দুটি অনুষ্ঠিত হয়েছে কাশ্মির ইস্যুতে। গত ফেব্রুয়ারিতে পুলওয়ামায় ভারতীয় বাহিনীর ওপর আত্মঘাতী হামলার পর তৃতীয় যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছায় দুই দেশ।

কাশ্মিরের স্বায়ত্তশাসন বাতিলের প্রতিবাদে এর আগে ভারতের সঙ্গে বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক বাতিলের সিদ্ধান্ত নেয় পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি। পরে আর এক বৈঠকে ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে সব সরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। পররাষ্ট্রমন্ত্রী কুরেশি বলেন, কাশ্মিরের সহিংসতা থেকে বিশ্বের মনোযোগ অন্যদিকে সরিয়ে নিতে চায় ভারত। তিনি বলেন, এমনকি ভারতীয় নাগরিকরাও এখন কাশ্মিরে ভারতের ‘অবৈধ’ পদক্ষেপের সমালোচনা করছেন।

কুরেশি বলেন, ইতিহাস প্রমাণ করবে ভারতের সিদ্ধান্ত ভুল। তিনি বলেন, মোদির সিদ্ধান্তে হুরিয়াতসহ কাশ্মিরের অন্য নেতাদের এক জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে। তিনি বলেন, কাশ্মিরের পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে ভারতকে কারফিউ তুলে নেওয়ার চ্যালেঞ্জ জানাচ্ছি।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম