ভারতীয় শিল্পীদের বিজ্ঞাপন নিষিদ্ধ করলো পাকিস্তান

বিদেশ ডেস্ক
১৬ আগস্ট ২০১৯, ১৩:৫৫আপডেট : ১৬ আগস্ট ২০১৯, ১৯:৫৭

কাশ্মিরের স্বায়ত্তশাসন কেড়ে নেওয়ার প্রতিবাদে ভারতীয় শিল্পী উপস্থিত থাকা বিজ্ঞাপন সম্প্রচার নিষিদ্ধ করেছে পাকিস্তানের ইলেক্ট্রনিক মিডিয়া তদারকি কর্তৃপক্ষ। গত ১৪ আগস্ট এ সংক্রান্ত নির্দেশ দিয়েছে দেশটির ইলেক্ট্রনিক মিডিয়া নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (পিইএমআরএ)। ওই নির্দেশনায় জানানো হয়েছে, এর আগে গত বছরের অক্টোবরে সুপ্রিম কোর্টের দেওয়া নির্দেশনা অনুসারে ভারতীয় চ্যানেল ও কন্টেন্ট সম্প্রচারের অনুমতি বাতিল করা হয়েছে। ভারতীয় শিল্পীদের বিজ্ঞাপন নিষিদ্ধ করলো পাকিস্তান

গত ৫ আগস্ট (সোমবার) সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে কাশ্মিরের স্বায়ত্তশাসনের অধিকার ও বিশেষ মর্যাদা কেড়ে নেয় বিজেপি নেতৃত্বাধীন ভারতের কেন্দ্রীয় সরকার। ওই দিন থেকে কার্যত অচলাবস্থার মধ্যে রয়েছে কাশ্মির। মোবাইল-ইন্টারনেট পরিষেবা বন্ধ করে সেখানকার জনশূন্য রাস্তায় টহল দিচ্ছে সশস্ত্র সেনারা। ভারত সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে কূটনৈতিক সম্পর্ক হ্রাসসহ ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় দূতকে বহিষ্কার করেছে পাকিস্তান। স্থগিত করা হয়েছে সব বাণিজ্য চুক্তি ও পরিবহন যোগাযোগ।

এবারে কোনও বিজ্ঞাপনে ভারতীয় শিল্পীর উপস্থিতি থাকলে তার সম্প্রচার নিষিদ্ধ করলো পাকিস্তান। পাকিস্তান ইলেক্ট্রনিক মিডিয়া নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের এ সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, ভারতে উৎপাদিত বিভিন্ন বহুজাতিক পণ্য অথবা ভারতীয় শিল্পী থাকা বিভিন্ন বিজ্ঞাপন সম্প্রচারিত হতে দেখা যাচ্ছে। ওই চিঠিতে বলা হয়েছে, ‘এবারে ১৪ আগস্ট স্বাধীনতা দিবস কাশ্মিরিদের প্রতি সংহতি জানিয়ে উদযাপনের কথা ঘোষণা করেছে সরকার। আর ভারতীয় অভিনেতাদের উপস্থিত থাকা বিজ্ঞাপন প্রচার সেই সরকারি নীতির প্রতি অস্বীকৃতি বলে বিবেচনা করা হবে।

ওই চিঠিতে বলা হয়েছে, বর্তমানে ডেটল সাবান, সার্ফ এক্সেল পাউডার, প্যান্টিন শ্যাম্পু, হেড অ্যান্ড শোল্ডার শ্যাম্পু, লাইফবয় শ্যাম্পু, ফগ বডি স্প্রে, সানসিল্ক শ্যাম্পু, নর নুডলস, সুফি, ফেয়ার অ্যান্ড লাভলি ফেসওয়াশ ও সেফগার্ড সাবানের বিজ্ঞাপন নিষিদ্ধ করা হয়েছে। তবে কোম্পানিগুলোকে বলা হয়েছে, ভারতীয় শিল্পীদের বাদ দিয়ে এসব পণ্যের বিজ্ঞাপন বানানো হলে তা প্রচার করতে দেওয়া হবে। তবে নির্দেশনা লঙ্ঘনের বিষয়ে সতর্ক করা হয়েছে।

/জেজে/এমওএফ/এমওএফ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম