কাশ্মির সংকট পরমাণু যুদ্ধের কারণ হতে পারে: পাকিস্তান সেনাবাহিনী

বিদেশ ডেস্ক
১৮ আগস্ট ২০১৯, ১৫:৩৭আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ০৯:৪১
image

কাশ্মির সংকট থেকে দিল্লি-ইসলামাবাদ পারমাণবিক যুদ্ধের সূত্রপাত হতে পারে বলে হুঁশিয়ার করেছে পাকিস্তান সেনাবাহিনী। ভারতের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তানের সেনা মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর বলেন, কাশ্মির থেকে দৃষ্টি সরাতে ভারত পাকিস্তানে হামলা করতে পারে। পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশির সঙ্গে যৌথ এক সংবাদ সম্মেলনে আসিফ গফুর বলেন, ভারতের যেকোনও হুমকি মোকাবিলা করতে পাকিস্তান ‘সম্পূর্ণ প্রস্তুত’।

কাশ্মির সংকট পরমাণু যুদ্ধের কারণ হতে পারে: পাকিস্তান সেনাবাহিনী

১৯৪৭ সালে ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতা লাভের পর ভারত-পাকিস্তান তিনটি যুদ্ধের মধ্যে দুটি অনুষ্ঠিত হয়েছে কাশ্মির ইস্যুতে। গত ৫ আগস্ট (সোমবার) ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে কাশ্মিরের স্বায়ত্তশাসনের অধিকার ও বিশেষ মর্যাদা কেড়ে নেয় বিজেপি নেতৃত্বাধীন ভারতের কেন্দ্রীয় সরকার। এর প্রতিবাদে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হ্রাস করাসহ ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কার করেছে পাকিস্তান। দুই দেশের সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। কাশ্মির সীমান্তে চলছে টানটান উত্তেজনা। একইসঙ্গে সব ধরনের দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি স্থগিত ও ভারতের স্বাধীনতা দিবসকে কালো দিবস হিসেবে পালন করেছে পাকিস্তান।

মেজর জেনারেল আসিফ গফুর বলেন, ‘আমাদের কাছে তথ্য রয়েছে, ভারত কাশ্মির থেকে দৃষ্টি সরাতে হামলা চালাতে পারে। আর আমরাও যেকোনও হামলা মোকাবিলা করতে প্রস্তুত।’ তিনি বলেন, কাশ্মিরের নিয়ন্ত্রণরেখায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত সেনা মোতায়েন করা হয়েছে। কাশ্মির ইস্যুতে দুই দেশ এখন পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী কোরেশি বলেন, দেশটির শীর্ষ কর্তাব্যক্তিরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাশ্মির নিয়ে বিশেষ একটি দল গঠনের ব্যাপারে একমত হয়েছেন। তিনি বলেন, ‘কাশ্মির ইস্যুতে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিশ্বের প্রত্যেকটি দূতাবাসে নিয়োগ দেওয়া হবে যেন তারা বৈশ্বিকভাবে এই বিষয়টিকে তুলে ধরতে পারে।’

জম্মু-কাশ্মিরের স্বায়ত্তশাসন ও বিশেষ অধিকার বাতিলের প্র্রেক্ষাপটে এরইমধ্যে চীনের আহ্বানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এক অনানুষ্ঠানিক রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ৯০ মিনিটের রুদ্ধদ্বার বৈঠক কাশ্মির পরিস্থিতি উদ্বেগজনক বললেও নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে কোনও বিবৃতি দিতে সম্মত হয়নি সদস্য রাষ্ট্রগুলো। পরিষদের ১৫ সদস্য দেশের মধ্যে বেশিরভাগ সদস্যই কাশ্মির সংকটকে ভারত ও পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয় হিসেবে তুলে ধরে। তবে শাহ কোরেশি দাবি করেছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে কাশ্মির নিয়ে সফল আলোচনা হয়েছে। তিনি বলেন, পঞ্চাশ বছর পর নিরাপত্তা পরিষদে কাশ্মির নিয়ে কথা হয়েছে। বিশেষ করে ভারত যখন এর বিরোধিতা করে যাচ্ছে তখন এটা আশাব্যঞ্জক।

/এমএইচ/বিএ/এমওএফ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক