আজাদ কাশ্মিরে ভূমিধসে পাঁচ শিশুসহ নিহত সাত

বিদেশ ডেস্ক
১৮ আগস্ট ২০১৯, ২০:২০আপডেট : ১৮ আগস্ট ২০১৯, ২০:৪৩
image

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে ভারী বৃষ্টির পর ভূমিধসের কারণে একই পরিবারের পাঁচ শিশুসহ সাত জন নিহত হয়েছে। সে দেশের পুলিশ সূত্রে মার্কিন বার্তা সংস্থা এপি জানিয়েছে, নিয়ন্ত্রণ রেখার (লাইন অব কন্ট্রোল) রাউলা কোট জেলার আজিরা গ্রামের এক পরিবার ওই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছে।  আজাদ কাশ্মিরে ভূমিধসে পাঁচ শিশুসহ নিহত সাত

পুলিশ কর্মকর্তা রাজা জুলকারনাইন রবিবার জানান, আজিরা গ্রামে ভারী বৃষ্টিপাতের পর ওই পরিবারের ঘর ধসে পড়লে বাসিন্দারা এর নিচে চাপা পড়ে। গ্রামবাসীদের সহায়তায় উদ্ধারকর্মীরা ধসে পড়া ঘরের মধ্যে থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে।

একইভাবে সেখানে আরও দুইটি ঘর ধসে পড়ার খবর পাওয়া গেছে।

পাকিস্তানে বর্ষা মৌসুমে প্রায়শই ভূমিধস ও বন্যা হয়। বিশেষত পার্বত্য এলাকায় প্রতি বছর এতে অনেক মানুষ প্রাণ হারায়।

/এইচকে/বিএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম