কাশ্মির ইস্যু জাতিসংঘের আদালতে তুলবে পাকিস্তান

বিদেশ ডেস্ক
২০ আগস্ট ২০১৯, ২২:২৮আপডেট : ২১ আগস্ট ২০১৯, ২০:৪০
image

কাশ্মির ইস্যুতে ভারতের সঙ্গে বিরোধ আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) নেওয়ার কথা ভাবছে পাকিস্তান। মঙ্গলবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি জানিয়েছেন, জাতিসংঘের মূল বিচারিক সংস্থা আইসিজে’তে কাশ্মির ইস্যু তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছেন তারা। দেশটির এক সম্প্রচারমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, সব ধরনের আইনগত দিক খতিয়ে দেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ বিষয়ে এখনও প্রতিক্রিয়া জানায়নি ভারত। কাশ্মির ইস্যু জাতিসংঘের আদালতে তুলবে পাকিস্তান

৫ আগস্ট (সোমবার) ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে কাশ্মিরের স্বায়ত্তশাসনের অধিকার কেড়ে নেওয়া হয়। জম্মু-কাশ্মিরকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করতে পার্লামেন্টে একটি বিলও পাস করা হয়েছে। এই পদক্ষেপকে কেন্দ্র করে কাশ্মিরজুড়ে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সেনা। ভারতের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে আসছে পাকিস্তান। আর ভারত কাশ্মির ইস্যুকে নিজেদের অভ্যন্তরীণ বিষয় বলে দাবি করে আসছে।

দিল্লির সিদ্ধান্তের জেরে ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় দূতকে বহিষ্কার করে পাকিস্তান। ছিন্ন করা হয় সব ধরনের বাণিজ্যিক ও দ্বিপাক্ষিক যোগাযোগ। কাশ্মির ইস্যুতে পাকিস্তানের উদ্যোগে চীনের ডাকে গত ১৬ আগস্ট রুদ্ধদ্বার বৈঠকে বসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। অনানুষ্ঠানিক ওই বৈঠকের সিদ্ধান্তের পরে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি।

নিরাপত্তা পরিষদের ওই বৈঠকের পরে এবার কাশ্মির ইস্যু জাতিসংঘের মূল বিচারিক সংস্থা আইসিজে’তে নিয়ে যাওয়ার কথা জানালো পাকিস্তান। দেশটির সম্প্রচারমাধ্যম এআরআইকে পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি বলেন, ‘কাশ্মির মামলা আমরা আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ সব ধরনের আইনগত দিক খতিয়ে দেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। এই মামলার মূল বিষয় হবে কাশ্মিরে ভারতীয় কর্তৃপক্ষের মানবাধিকার লঙ্ঘন।

পাকিস্তানের এ সিদ্ধান্তের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেননি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র। তবে কাশ্মিরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করে আসছে দিল্লি।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম