ইসরায়েলের সঙ্গে ৩ বিলিয়ন ডলারের চুক্তি আমিরাতের!

বিদেশ ডেস্ক
২১ আগস্ট ২০১৯, ১১:৪৪আপডেট : ২১ আগস্ট ২০১৯, ১৫:৪৯

ইসরায়েলের সঙ্গে ৩ বিলিয়ন ডলারের একটি চুক্তি স্বাক্ষর করেছে সংযুক্ত আরব আমিরাত। মঙ্গলবার আইনি প্রতিষ্ঠান অ্যাপলেবি-র এ সংক্রান্ত নথির বরাত দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ। ফাঁস হওয়া ওই নথিতে বলা হয়, অত্যাধুনিক গোয়েন্দা বিমান সংগ্রহের লক্ষ্যে এ চুক্তি করা হয়েছে। ইসরায়েলের সঙ্গে ৩ বিলিয়ন ডলারের চুক্তি আমিরাতের!
এই গোপন চুক্তির বিষয়ে কাজ শুরু হয় আরও ১০ বছর আগে। তবে বিষয়টি নিয়ে গোপনীয়তা বজায় রাখে ইসরায়েল। চুক্তির কিছু অর্থ এরইমধ্যে নগদে পরিশোধ করা হয়েছে। চুক্তি অনুযায়ী, আমিরাতকে দু’টি অত্যাধুনিক গোয়েন্দা বিমান সরবরাহের কথা ছিল। এরমধ্যে বছরখানেই আগেই একটি সরবরাহ করা হয়েছে। বছরখানেকের পরীক্ষা-নিরীক্ষা শেষে সম্প্রতি এটির পরীক্ষামূলক ফ্লাইট  শুরু হয়েছে। আগামী বছরের গোড়ার দিকে আনুষ্ঠানিকভাবে এটি সংযুক্ত আরব আমিরাতের সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হবে।

এর আগে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, ইরান সম্পর্কে ইসরায়েলের সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময় করছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। সূত্র: মিডল ইস্ট মনিটর।

/এমপি/এমএমজে/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম