বিহারে সংঘবদ্ধ ধর্ষণের পর কিশোরীকেই পঞ্চায়েতের শাস্তি, আটক ৬

বিদেশ ডেস্ক
২৭ আগস্ট ২০১৯, ২১:১৮আপডেট : ২৭ আগস্ট ২০১৯, ২৩:১০

ভারতের বিহারে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের পর মাথা ন্যাড়া করে গ্রাম ঘোরানোর ঘটনায় ছয় ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় পঞ্চায়েতের শাস্তি হিসেবে গয়া জেলার ওই কিশোরীকে মাথা ন্যাড়া করে গ্রামে ঘোরানো হয়। ভারতের সম্প্রচারমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ১৪ আগস্ট সন্ধ্যায় বাড়ির বাইরে গেলে ওই কিশোরীকে একটি গাড়িতে তুলে নিয়ে অপহরণ করা হয়। বিহারে সংঘবদ্ধ ধর্ষণের পর কিশোরীকেই পঞ্চায়েতের শাস্তি, আটক ৬

অপহরণের পর ওই কিশোরীকে জোর করে স্থানীয় পঞ্চায়েত ভবনের ছাদে নিয়ে যাওয়া হয়। সেখানে অজ্ঞান হয়ে যাওয়ার আগ পর্যন্ত তাকে পালাক্রমে ধর্ষণ করা হয়। পরদিন সকালে স্থানীয় এক গ্রামবাসী তাকে দেখতে পেয়ে পরিবারের সদস্যদের জানালে তারা তাকে নিয়ে যায়। অভিযোগ রয়েছে, অভিযুক্ত ব্যক্তিদের প্রভাবের কারণে গ্রাম পঞ্চায়েত ওই কিশোরীকে সাহায্য করার পরিবর্তে তাকে মাথা ন্যাড়া করে গ্রাম ঘোরানোর শাস্তি দেয়।

গত শনিবার ওই কিশোরী ও তার মা জেলার শীর্ষ পুলিশ কর্মকর্তার সঙ্গে সাক্ষাতের পর ঘটনার ১১ দিন পর সোমবার ওই নারী থানায় মামলা দায়ের করা হয়। নারী পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিরাঞ্জনা কুমারি বলেন, এখন পর্যন্ত ওই ঘটনায় ছয় ব্যক্তিকে আটক করা হয়েছে।

মোহনপুর পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিভুষণ জানান, শাস্তির নির্দেশ দেওয়া পঞ্চায়েতের পাঁচ সদস্যকেই মামলায় আসামি করে আটক করা হয়েছে। এছাড়া দেবলাল যাদব নামে অপর এক ব্যক্তিকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আটক করা হয়েছে। তাকে ওই কিশোরী ধর্ষক হিসেবে চিহ্নিত করেছে। অপর ধর্ষকদের এখনও চিহ্নিত করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম