মুসলিমবিরোধী বার্তা পোস্ট করায় ব্রিটিশ নাগরিক দোষী সাব্যস্ত

অদিতি খান্না, যুক্তরাজ্য
২৯ আগস্ট ২০১৯, ২০:০৮আপডেট : ২৯ আগস্ট ২০১৯, ২০:১৮

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ছবির সঙ্গে মুসলিমবিরোধী বার্তা পোস্ট করে ঘৃণাবাদী অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন এক ব্রিটিশ নাগরিক। বুধবার কার্ডিফ ক্রাউন আদালত জয় ডেভিসন (৩৮) নামের ওই ব্যক্তিকে দোষী সাব্যস্ত ঘোষণা করে। আগামী ২৩ সেপ্টেম্বর তার বিরুদ্ধে দণ্ড ঘোষণা করা হবে। মুসলিমবিরোধী বার্তা পোস্ট করায় ব্রিটিশ নাগরিক দোষী সাব্যস্ত

গত বছরের আগস্টে ৩৯৪ জন ইন্সটাগ্রাম ফলোয়ারের সঙ্গে সহিংস কন্টেন্ট শেয়ার করেন জয় ডেভিসন। একটি হোয়াটসঅ্যাপ গ্রুপেও এর স্ক্রিনশট শেয়ার করেন তিনি। ওই গ্রুপের এক সদস্য উদ্বিগ্ন হয়ে পুলিশে খবর দেন।

যুক্তরাজ্যের ক্রাউন প্রসিকিউশন সার্ভিস (সিপিএস) এর বিশেষ অপরাধ ও কাউন্টার টেরোরিজম বিভাগের প্রধান জেনি হপকিনস বলেন, এটা সেই সব মানুষদের জন্য সতর্কতা যে অনলাইনে কন্টেন্ট পোস্ট করে অফলাইনে তাদের ক্ষতিকর পরিণতির মুখে পড়তে হবে।

হপকিনস আরও বলেন, যে কন্টেন্ট জয় ডেভিসন পোস্ট করেছিলেন তা স্পষ্টভাবে হুমকিমূলক, নিপীড়ক ও অবমাননাকর ছিল। এর একমাত্র উদ্দেশ্য হতে পারে ধর্মীয় ও বর্ণবাদী ঘৃণায় উসকানি দেওয়া।

হপকিনস জানান, ওই কাজের সময় মদ্যপ থাকার দাবি করে নিজের কর্মকাণ্ডের জন্য দুঃখপ্রকাশ করলেও বিচারকেরা তা আমলে নেননি।

গত বছর বার্তা প্রকাশের কয়েক দিনের মাথায় পুলিশ এই ৩৮ বছর বয়সী ব্যক্তিকে গ্রেফতার করে। গ্রেফতারের পর ওই ব্যক্তি দাবি করেন, এক সন্ধ্যায় মদ পানের পর এই ঘটনা ঘটান তিনি। নিজে কোনও বর্ণবাদী মতবাদ পোষণ করেন না এবং কোনও উসকানি দেওয়াও তার উদ্দেশ্য ছিল না বলে দাবি করেন। যে ছবিটি তিনি পোস্ট করেছিলেন তা এক বন্ধুর বাসায় খেলনা বন্দুকের সঙ্গে তোলা হয়েছিল। তবে ওই বন্ধুর নাম জানাতে অস্বীকৃতি জানান তিনি।

ওই ছবির সঙ্গে তিনি মানুষকে ‘উঠে দাঁড়ানোর’ উসকানি দেন। আর নাৎসী ও শ্বেতাঙ্গ আধিপত্য বর্ণনা করার মতো শব্দগুচ্ছ ব্যবহার করেন যাতে মুসলমান ও ইসলামের প্রতি তার ঘৃণা নির্দেশ করে।

প্রসিকিউশনের তরফে আদালতে জানানো হয়, নিজের কর্মকাণ্ডের জন্য এখন অনুতপ্ত ডেভিসন। তবে উদ্দেশ্যমূলকভাবে মুসলবানবিরোধী ঘৃণাবাদ ছড়িয়েছেন তিনি আর এই ধরণের কর্মকাণ্ডকে মদ্যপ থাকা কোনও অজুহাত হতে পারে না বলেও আদালতকে জানানো হয়।

/জেজে/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম