জুমার নামাজকে কেন্দ্র করে কাশ্মিরে নিরাপত্তা জোরদার

বিদেশ ডেস্ক
৩০ আগস্ট ২০১৯, ১৫:১৯আপডেট : ৩০ আগস্ট ২০১৯, ১৫:৫৫

জুমার নামাজের জামাতের পর বিক্ষোভ শুরু হতে পারে, এমন আশঙ্কায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে দেশটির সরকার। সবাইকে বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং বেশ কিছু জায়গায় ব্যারিকেড বসানো হয়েছে।

জুমার নামাজকে কেন্দ্র করে কাশ্মিরে নিরাপত্তা জোরদার

৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে কাশ্মিরের স্বায়ত্তশাসনের অধিকার ও বিশেষ মর্যাদা কেড়ে নেয় বিজেপি নেতৃত্বাধীন দেশটির কেন্দ্রীয় সরকার। লাদাখ ও কাশ্মিরকে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করতে পার্লামেন্টে বিল আনা হয়। এর আগ মুহূর্তে জম্মু-কাশ্মিরে আধাসামরিক বাহিনীর অতিরিক্ত ৩৫ হাজার সদস্য মোতায়েন করা হয়। পরে নতুন করে সেখানে নিয়োজিত হয় আধাসামরিক বাহিনীর আরও ৮ হাজার সদস্য। উপত্যকায় কারফিউ জারির পাশাপাশি টেলিফোন-ইন্টারনেট সেবাও বন্ধ রাখা হয়েছে।

শুক্রবার কাশ্মির উপত্যকার বেশ কিছু অঞ্চলে ১৪৪ ধারা জারি করে সিআরপিএফ। বাজার এখনও বন্ধ, গুটিকয়েক দোকান খোলা রয়েছে। স্বাভাবিক জীবন থেকে ২৬ দিন ধরে দূরে রয়েছেন কাশ্মিরিরা। কিছু জায়গায় মোবাইল সংযোগ খুলে দেওয়া হলেও এখনও এই পরিষেবা থেকে বঞ্চিত বেশিরভাগ মানুষ।

কর্মকর্তারা বলছেন, পরিস্থিতি শান্তই রয়েছে। তবে যেন কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেজন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। কাশ্মিরের কয়েকটি ঝুঁকিপূর্ণ জায়গায় জোরদার করা হয়েছে নিরাপত্তা। গত শুক্রবারের মতো এবারও শ্রীনগরের বৃহত্তম মসজিদ জামিয়াতে জামাতের অনুমতি দেওয়া হয়নি। 

/এমএইচ/এমএমজে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম