নাগরিক তালিকা যেন কাউকে রাষ্ট্রহীন না করে: ভারতকে জাতিসংঘ কর্মকর্তা

বিদেশ ডেস্ক
০১ সেপ্টেম্বর ২০১৯, ১৯:০৬আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৯, ১৯:০৯
image

আসামের চূড়ান্ত নাগরিক তালিকা থেকে প্রায় ২০ লাখ মানুষ বাদ যাওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাই কমিশনার ফিলিপো গ্রান্ডি। এর মধ্য দিয়ে কেউ যেন রাষ্ট্রহীন না হয়ে পড়ে তা নিশ্চিত করতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

ফিলিপো গ্রান্ডি
কয়েক দফা খসড়া প্রকাশের পর শনিবার (৩১ আগস্ট) প্রকাশ হওয়া আসামের চূড়ান্ত নাগরিক তালিকায় (এনআরসি) অন্তর্ভুক্ত হয়েছে ৩ কোটি ১১ লাখ মানুষ। আর বাদ পড়েছে ১৯ লাখেরও বেশি। আসাম সরকার জানিয়েছে, বাদ পড়া এসব মানুষকে এখনই বিদেশি ঘোষণা করা হবে না। তারা ফরেনার্স ট্রাইব্যুনালে আবেদনের সুযোগ পাবেন। ওই ট্রাইব্যুনালের রায়ের মাধ্যমেই তাদের নাগরিকত্বের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

রবিবার (১ সেপ্টেম্বর) জেনেভায় প্রকাশিত এক বিবৃতিতে আসামের নাগরিক তালিকা থেকে বাদ পড়াদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেন জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাই কমিশনার ফিলিপো গ্রান্ডি। তিনি বলেন, “বিপুল সংখ্যক মানুষের জাতীয়তা হারিয়ে ফেলার আশঙ্কা রয়েছে, এমন কোনও পদক্ষেপ নেওয়া হলে ‘রাষ্ট্রীয় পরিচয়হীন নাগরিক’ সমস্যা সমাধানে বৈশ্বিক প্রচেষ্টা ব্যাহত হবে।”

আসামের চূড়ান্ত নাগরিক তালিকার কারণে কেউ যেন রাষ্ট্রহীন নাগরিকে পরিণত না হয় তা নিশ্চিত করার জন্য ভারতকে আহ্বান জানান গ্রান্ডি। এ প্রক্রিয়ার ক্ষেত্রে পর্যাপ্ত তথ্য প্রবাহ এবং আইনি সহায়তাসহ সর্বোচ্চ মানদণ্ড অনুসরণের জন্য দেশটির প্রতি অনুরোধ জানান তিনি।

/এফইউ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম