কাশ্মিরে জমি কেনার ঘোষণা মহারাষ্ট্র সরকারের

বিদেশ ডেস্ক
০৩ সেপ্টেম্বর ২০১৯, ১৮:০৩আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৯, ২০:২৪

ভারতের কেন্দ্রীয় সরকার কাশ্মিরের সম্পত্তির মালিকানা কাশ্মিরিদের হাতে রাখার বিধান বাতিলের পর সেখানে জমি কেনার হিড়িক পড়েছে। ওই বিধান অনুযায়ী, নাগরিকতা, মৌলিক অধিকার ও সম্পত্তির মালিকানা প্রশ্নে কাশ্মিরিদের বিশেষ  অধিকার নিশ্চিত করা হয়েছিল। ফলে বাইরের লোকজন সেখানে জমি কিনতে পারতেন না। এখন এটি বাতিলের পর অঞ্চলটিতে জমি কিনতে দালাল খুঁজতে শুরু করেছেন ভারতীয় নাগরিকরা। এমনকি বুধবার মহারাষ্ট্র রাজ্য সরকারের পক্ষ থেকেও সেখানে জমি কেনার ঘোষণা দেওয়া হয়েছে। ওই জমিতে তারা পর্যটন রিসোর্ট নির্মাণে আগ্রহী। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮। কাশ্মিরে জমি কেনার ঘোষণা মহারাষ্ট্র সরকারের
মোদি সরকার বাইরের লোকজনকে কাশ্মিরে জমি কেনার সুযোগ দেওয়ার এক মাসের মাথায় এ সিদ্ধান্ত নিলো মহারাষ্ট্র রাজ্য সরকার। সমালোচকরা বলছেন, কাশ্মিরের জনসংখ্যার গঠন বদলে দেওয়া, তথা সেখানে মুসলমানদের সংখ্যালঘুতে পরিণত করতেই বাইরের লোকজনকে জমি কেনার সুযোগ করে দেওয়া হয়েছে। এর উদ্দেশ্য হচ্ছে, ভারতের অন্যান্য স্থান থেকে হিন্দুরা যেন কাশ্মিরে গিয়ে জমি কিনে ও বসতি স্থাপন করে সেখানকার জনসংখ্যার গঠন বদলে দিতে পারে।

মহারাষ্ট্র রাজ্য সরকার জানিয়েছে, দুটি রিসোর্ট নির্মাণে কাশ্মিরে জমি কেনার পরিকল্পনা করছে সরকার। কর্মকর্তারা জানিয়েছেন, রিসোর্টগুলো তৈরি করবে মহারাষ্ট্র ট্যুরিজম ডেভেলপমেন্ট করপোরেশন। এর একটি হবে কাশ্মিরের পাহালগাম এলাকায়। অন্যটি হবে লাদাখের লেহ এলাকায়। এর ফলে অমরনাথ যাত্রায় অংশগ্রহণ ও বিষ্ণু দেবী মন্দিরে যেতে আগ্রহীরা উপকৃত হবেন।

এদিকে স্বায়ত্তশাসন ও বিশেষ মর্যাদা বাতিলের পর কাশ্মিরে ভারতীয় নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে স্থানীয়দের মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে। সেখানকার কয়েকটি গ্রামের বাসিন্দাদের সঙ্গে কথা বলেছেন ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক সাংবাদিক। স্থানীয়রা অভিযোগ করেছেন, তাদের মোটা তার ও লাঠি দিয়ে মারধর এবং বৈদ্যুতিক শক দেওয়া হয়েছে। নির্যাতিতরা ওই সাংবাদিককে ক্ষতচিহ্নগুলো দেখিয়েছেন। তবে ভারতীয় সেনাবাহিনী এই অভিযোগগুলোকে ‘ভিত্তিহীন ও প্রমাণসাপেক্ষ নয়’ বলে দাবি করেছে।

২০১৯ সালের ৫ আগস্ট ভারত অধিকৃত কাশ্মিরের স্বায়ত্তশাসন ও বিশেষ অধিকার বাতিল করে অঞ্চলটিকে দুটি কেন্দ্র শাসিত অঞ্চলে বিভক্ত করে দিল্লি। ওই দিন সকাল থেকে কার্যত অচলাবস্থার মধ্যে নিমজ্জিত হয় পৃথিবীর ভূস্বর্গখ্যাত কাশ্মির উপত্যকা। সেখানে কারফিউ জারি ও বিভিন্ন বিধিনিষেধ আরোপ করেছে কেন্দ্রীয় সরকার। অতিরিক্ত হাজার হাজার সেনা মোতায়েন করা হয়েছে। রাজনৈতিক নেতা, ব্যবসায়ী ও অ্যাক্টিভিস্টসহ তিন সহস্রাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। কাশ্মিরের কারাগারগুলো ভরে যাওয়ায় অনেককে রাজ্যের বাইরের কারাগারে রাখা হয়েছে।
বিবিসি’র সাংবাদিক সামির হাশমি দক্ষিণ কাশ্মিরের অন্তত ৬টি গ্রামে ঘুরে দেখেছেন। ওই গ্রামগুলোতে গত কয়েক বছরে ভারতবিরোধী সশস্ত্র সংগ্রামের অন্যতম কেন্দ্র হিসেবে বিবেচিত হতো। তিনি বলেন, ‘ওই গ্রামগুলোর বাসিন্দাদের কাছ থেকেই নির্যাতনের একই ধরনের বক্তব্য শুনতে পেয়েছি।’ তবে রোগীদের ওই ক্ষতচিহ্নের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি চিকিৎসক ও স্বাস্থ্য কর্মকর্তারা। গ্রামবাসী সাংবাদিকদের তাদের শরীরের ক্ষত দেখিয়ে দাবি করেছেন, নিরাপত্তা রক্ষাকারীদের হাতেই নির্যাতনের শিকার হয়েছে তারা। আরেকটি গ্রামের বাসিন্দারা জানান, কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিলের পরপরই ভারতীয় সেনাবাহিনী বাড়ি বাড়ি তল্লাশি, ধরপাকড় ও নির্যাতন শুরু করে।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম