পাঞ্জাবে পটকা কারখানায় বিস্ফোরণ, নিহত ২১

বিদেশ ডেস্ক
০৪ সেপ্টেম্বর ২০১৯, ২১:০০আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৯, ২১:০৩

পাঞ্জাবের গুরদাসপুরে পটকা তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে  অন্তত ২১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। এখনও ভেতরে আটকে পড়ে রয়েছেন বহু মানুষ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

পাঞ্জাবে পটকা কারখানায় বিস্ফোরণ, নিহত ২১

পুলিশ জানায়, বুধবার বিকেল ৪টার সময় এই ঘটনা ঘটে। গুরদাসপুরের বাটালা অঞ্চলের জনবসতিতে অবস্থিত ওই কারখানা। বিস্ফোরণে কারখানাটি পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। দমকল বাহনী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। বিস্ফোরণের কারখানার আশপাশের বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহ বলেন, উদ্ধারকার্য শুরু হয়ে গিয়েছে। জেলার কালেক্টর ও সিনিয়র পুলিশ সুপারসহ সবাই সেখানে উপস্থিত রয়েছেন। উদ্ধারকাজে অংশ নিয়েছে দেশটির  জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও।

স্থানীয়দের অভিযোগ, বেশ কয়েক বছর ধরে অবৈধভাবে ওই কারখানা চলছিলো। ‘নগর কীর্তন’ অনুষ্ঠানের জন্য পটকা প্রস্তুত করতো তারা। বুধবার বিকেলে সেখানে আগুন লাগে বলে জানান তারা।

এই ঘটনায় শোক প্রকাশ করেছেন স্থানীয় এমপি ও বলিউড তারকা সানি দেওল।এক টুইটে তিনি বলেন,  ‘‘বাটালা ফ্যাক্টরিতে বিস্ফোরণের খবর শুনে মর্মাহত। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এনডিআরএফ এবং স্থানীয় প্রশাসন‌ ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে।''

/এমএইচ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম