ঘূর্ণিঝড় ডোরিয়ানের প্রভাবে কানাডায় ভূমিধস

বিদেশ ডেস্ক
০৮ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৩৭আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৪২

আটলান্টিক মহাসাগর থেকে উঠে আসা ৫ মাত্রার ঘূর্ণিঝড় ডোরিয়ানের প্রভাবে কানাডার নোভা স্কটিয়া প্রদেশে ভূমিধসের ঘটনা ঘটেছে। শনিবার শক্তিশালী এ ঘূর্ণিঝড় ১৬০ কিলোমিটার বেগে দেশটির হ্যালিফ্যাক্সে আঘাত হানে। এর ফলে সেখানে গাছপালা উপড়ে পড়ে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে সাড়ে ৪ লাখেরও বেশি বাড়িঘর। ঘূর্ণিঝড় ডোরিয়ানের প্রভাবে কানাডায় ভূমিধস
এর আগে গত রবিবার (১ সেপ্টেম্বর) দুপুরে ঘণ্টায় ১৮০ কিলোমিটার বেগে বাহামার অ্যাবাকো দ্বীপের এলবো অঞ্চলে ঘূর্ণিঝড়টি আঘাত হানে। এ ঝড়ে সেখানে মৃতের সংখ্যা বেড়ে ইতোমধ্যেই ৪৩-এ পৌঁছেছে। সেখানে এখনও অনেকে নিখোঁজ থাকায় এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বাহামা দ্বীপপুঞ্জে আঘাত হেনে এটি ধীরে ধীরে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় উপকূলের দিকে অগ্রসর হয়। পরে শনিবার কানাডার হ্যালিফ্যাক্সে আঘাত হানে। তবে ঝড়টি এখন ক্রমশ দুর্বল হয়ে পড়ছে।

কানাডার জননিরাপত্তামন্ত্রী র‍্যালফ গুডাল বলেন, উদ্ধার কার্যক্রমে সহায়তা করতে সামরিক বাহিনীকে নিয়োগ করা হবে। এই ঘূর্ণিঝড়কে ‘খুবই তীব্র উত্তর -ক্রান্তীয় শক্তিশালী’ বলে আখ্যা দিয়েছে দেশটির ঘূর্ণিঝড় কেন্দ্র।

কর্মকর্তারা বলছেন, নোভা স্কটিয়া প্রদেশে ইতোমধ্যেই ১০০ মিলিমিটারের অধিক বৃষ্টিপাত হয়েছে। হ্যালিফ্যাক্সের ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, একটি ভবনের ওপর ক্রেন ভেঙে পড়েছে।

ধারণা করা হচ্ছে, বরিবার সকালে ঘূর্ণিঝড়টি নিউফাউন্ডল্যান্ডের উত্তরাঞ্চল ও ল্যাব্রাডোরের পূর্বাঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত হবে। পূর্ব সতর্কতামূলক প্রস্তুতি হিসেবে উপকূলবর্তী এলাকার বাসিন্দাদেরকে সরে যেতে বলা হয়েছে। সূত্র: বিবিসি।

/এইচকে/এমপি/
সম্পর্কিত
মদের জন্য মাঝআকাশে যাত্রীর তাণ্ডব, ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড় ও লাথি
লেকে জরুরি অবতরণের পর ডুবলো বিমান, সাঁতরে বাঁচলেন মার্কিন কংগ্রেসম্যান
যুক্তরাষ্ট্রের ওপর ভরসা কমছে, নতুন করে ভাবছে বিশ্ব
সর্বশেষ খবর
অবৈধ ও নকল সিগারেট কারখানায় অভিযান
অবৈধ ও নকল সিগারেট কারখানায় অভিযান
চামড়া, জাহাজ নির্মাণ ও হালকা প্রকৌশলে জার্মান বিনিয়োগ চায় বাংলাদেশ
চামড়া, জাহাজ নির্মাণ ও হালকা প্রকৌশলে জার্মান বিনিয়োগ চায় বাংলাদেশ
সেই বিদ্যালয়ে আবারও শিক্ষার্থীরা অসুস্থ, হাসপাতালে ভর্তি ২০ জন
সেই বিদ্যালয়ে আবারও শিক্ষার্থীরা অসুস্থ, হাসপাতালে ভর্তি ২০ জন
নিরাপত্তা শঙ্কায় এনবিআর ভবনে প্রবেশে কড়াকড়ি
নিরাপত্তা শঙ্কায় এনবিআর ভবনে প্রবেশে কড়াকড়ি
সর্বাধিক পঠিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর