শিকাগোর নাইটক্লাবের বাইরে গুলিতে নিহত ৪, আহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক
০৩ জুলাই ২০২৫, ২১:০১আপডেট : ০৩ জুলাই ২০২৫, ২১:০১

যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের একটি নাইটক্লাবের বাইরে গুলিবর্ষণের ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন।  এই ঘটনায় ১৪ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার গভীর রাতে শহরের রিভার নর্থ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের ভাষ্যমতে, একটি গাড়ি থেকে চলন্ত অবস্থায় জনাসমাবেশ লক্ষ্য করে গুলি চালানো হয় এবং হামলাকারীরা তাৎক্ষণিকভাবে পালিয়ে যায়। এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ঘটনাস্থল ছিল একটি রেস্তোরাঁ ও লাউঞ্জের সামনের রাস্তা। সেখানে এক র‍্যাপ শিল্পীর অ্যালবাম প্রকাশনা উপলক্ষে একটি অনুষ্ঠান চলছিল।

নর্থওয়েস্টার্ন মেডিসিনের মুখপাত্র ক্রিস কিং বলেন, তাদের জরুরি বিভাগে গুলিবিদ্ধ বেশ কয়েকজনকে আনা হয়েছে। তবে তিনি কতজনকে ভর্তি করা হয়েছে বা তাদের অবস্থা কী—সে বিষয়ে বিস্তারিত জানাতে পারেননি।

পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে অন্তত তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

সূত্র: এপি

/এএ/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী