মার্কিন হুমকি উপেক্ষা করেই সেই ইরানি ট্যাংকারের তেল বিক্রি

বিদেশ ডেস্ক
০৯ সেপ্টেম্বর ২০১৯, ১০:০৩ আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৯, ১২:৩৪

যুক্তরাষ্ট্রের হুমকি উপেক্ষা করেই শেষ পর্যন্ত ইরানের তেল ট্যাংকার ‘আদরিয়ান দারিয়া-১’ ভূমধ্যসাগরের তীরে নোঙর করেছে। নোঙরের পর ওই ট্যাংকারটির তেল ক্রেতার কাছে হস্তান্তর করা হয়েছে। রবিবার এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বিষয়টি নিশ্চিত করেছেন। মার্কিন হুমকি উপেক্ষা করেই সেই ইরানি ট্যাংকারের তেল বিক্রি
মুসাভি বলেন, ইরান এর আগেও ঘোষণা করেছে ওই তেল ট্যাংকারের তেল বিক্রি হয়ে গেছে এবং তেহরান যে কোনও মূল্যে ওই পণ্য তার ক্রেতার কাছে হস্তান্তর করবে। তবে ভূমধ্যসাগরের তীরে কোন দেশের কাছে তেল বিক্রি করা হয়েছে তা তিনি নিশ্চিত করেননি।

তিনি বলেন, নানা হয়রানিমূলক পদক্ষেপ সত্ত্বেও ‘আদরিয়ান দারিয়া-১’ ভূমধ্যসাগরের তীরে নোঙর করে তার তেল প্রকৃত ক্রেতার কাছে পৌঁছে দিয়েছে।

হরমুজ প্রণালীতে আইন অমান্য করার কারণে ইরানের হাতে আটক ব্রিটিশ তেল ট্যাংকার স্টেনা ইমপেরো নিয়েও কথা বলেন মুসাভি। তিনি বলেন, ওই তেল ট্যাংকারটির আইনি প্রক্রিয়া শেষের দিকে রয়েছে। খুব শিগগিরই এটি ছেড়ে দেওয়া হবে।

ব্রিটিশ নৌবাহিনী গত ৪ জুলাই জিব্রাল্টার প্রণালীর আন্তর্জাতিক পানিসীমা থেকে ২১ লাখ ব্যারেল তেলবাহী ইরানি ট্যাংকার ‘আদরিয়ান দারিয়া-১’ আটক করে। ট্যাংকারটি সিরিয়ায় যাচ্ছিল বলে দাবি করে ব্রিটেন জানায়, সিরিয়ার ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা কার্যকরের অংশ হিসেবে ইরানি তেল ট্যাংকার আটক করা হয়েছে। কিন্তু পশ্চিমা গণমাধ্যমগুলো জানায়, ইরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর করতে ওয়াশিংটনের অনুরোধে তেল ট্যাংকারটি আটক করে ব্রিটিশ কর্তৃপক্ষ।

গত ১৯ জুলাই পারস্য উপসাগরের হরমুজ প্রণালী অতিক্রমের সময় আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে ব্রিটিশ পতাকাবাহী তেল ট্যাংকার ‘স্টেনা ইমপেরো’কে আটক করে ইরান। এরপর কূটনৈতিক চ্যানেলে তেহরানের ব্যাপক প্রচেষ্টার পর ১৫ আগস্ট জিব্রাল্টারের আদালতের নির্দেশে ইরানের সুপার তেল ট্যাংকারটি মুক্তি পেয়ে ভূমধ্যসাগর অভিমুখে যাত্রার প্রস্তুতি নেয়। এর একদিনের মাথায় এটি জব্দ করতে পরোয়ানা জারি করে যুক্তরাষ্ট্র। তবে মার্কিন হুমকি মাথায় নিয়েই শেষ পর্যন্ত নিরাপদে গন্তব্যে নোঙর করে জাহাজটি। সূত্র: পার্স টুডে, বিবিসি।

/এমপি/এমএমজে/
সম্পর্কিত
ইরানে বাস উল্টে নিহত ১১, আহত ২৪
টানা বৃষ্টিতে ভাসছে ব্যাংকক, জরুরি অবস্থা ঘোষণা
মামদানিকে নিয়ে মন্তব্য করায় নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ ইহুদি ডেমোক্র্যাটরা
সর্বশেষ খবর
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
এত সাহস, এক গালে চড় দিলে দুই গালে চড় দেবো: বিদ্যুৎমন্ত্রী
এত সাহস, এক গালে চড় দিলে দুই গালে চড় দেবো: বিদ্যুৎমন্ত্রী
মুক্তিযুদ্ধ নিয়ে আসলে জামায়াতের অবস্থান কী?
মুক্তিযুদ্ধ নিয়ে আসলে জামায়াতের অবস্থান কী?
বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও ক্যামেরা সার্ভিস সেন্টার
বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও ক্যামেরা সার্ভিস সেন্টার
সর্বাধিক পঠিত
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
হাজার হাজার হেক্টর কৃষিজমিতে কি এবার চাষ হবে না?
হাজার হাজার হেক্টর কৃষিজমিতে কি এবার চাষ হবে না?