তিন বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে আলোনসো 

স্পোর্টস ডেস্ক
২৫ মে ২০২৫, ১৬:৫৩আপডেট : ২৫ মে ২০২৫, ১৬:৫৮

এতদিন ব্যাপারটা ছিল আলোচনার পর্যায়ে। অবশেষে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে রিয়াল মাদ্রিদ। জাবি আলোনসোকেই কোচ হিসেবে তিন বছরের জন্য নিয়োগ দিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। 

সাবেক রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার ঐতিহ্যবাহী ক্লাবটির হয়ে খেলেছেন ২৩৬ ম্যাচ। এই মাসেই শুরুর দিকে জানিয়ে দেন, মৌসুম শেষ হতে বায়ার লেভারকুসেন ছাড়ছেন তিনি। 

প্রথমবার পূর্ণকালীন দায়িত্ব পেয়ে ক্লাবটিকে ২০২৩-২৪ মৌসুমে এনে দেন বুন্দেসলিগা শিরোপা। এই সময় তার দল হারেনি কোনও ম্যাচ। ঘরে  তুলেছে জার্মান কাপও। এবার অবশ্য শিরোপা ধরে রাখতে পারেনি। বায়ার্ন মিউনিখের পর রানার্স আপ হয়েই তারা মৌসুম শেষ করেছে। 

আনচেলত্তির স্থলাভিষিক্ত হওয়া আলোনসোর চুক্তির মেয়াদ ২০২৮ সালের ৩০ জুন। কার্লো আনচেলত্তি রিয়ালের হয়ে শনিবার শেষ বারের মতো ডাগ আউট সামলেছেন। মৌসুম শেষে এখন তিনি ব্রাজিল কোচ হওয়ার অপেক্ষায়। 

বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানিয়েছে, ‘পরবর্তী তিন মৌসুমের জন্য রিয়াল মাদ্রিদের কোচ জাবি আলোনসো আগামী ১ জুন দায়িত্ব গ্রহণ করে সেটা সামলাবেন ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত।’ 

রিয়ালে খেলোয়াড় থাকা অবস্থায় ২০১৪ সালে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের কীর্তি আছে আলোনসোর। চুক্তি হওয়ায় সোমবারই হয়তো অনুশীলন মাঠে তাকে কোচ হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার কথা।

  /এফআইআর/
সম্পর্কিত
রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো, তবে...
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি