বুরকিনা ফাসোতে সন্ত্রাসী হামলায় নিহত ২৯

বিদেশ ডেস্ক
০৯ সেপ্টেম্বর ২০১৯, ১৪:২৮আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৯, ১৭:০৫
image

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে পৃথক হামলায় অন্তত ২৯ জন নিহত হয়েছে। রবিবার দেশটির বার্সালোগো এলাকায় বিস্ফোরণে নিহত হন কমপক্ষে ১৫ জন। এর ৫০ কিলোমিটার দূরে আরেকটি স্থানে খাবারবাহী থ্রি-হুইলারে সন্ত্রাসী হামলায় নিহত হন আরও ১৪ জন। সরকারি সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। বুরকিনা ফাসোতে সন্ত্রাসী হামলায় নিহত ২৯

প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম আফ্রিকার দেশটিতে উত্তর থেকে পূর্বাঞ্চলজুড়ে ছড়িয়ে পড়া সন্ত্রাস দমনে লড়াই করছে দেশটির কর্তৃপক্ষ।

সরকারি বিবৃতিতে জানানো হয়, রবিবার একটি খাদ্য পরিবহনকারী একটি বহরের ওপর হামলার পর দেশটির সংকটপূর্ণ উত্তরাঞ্চলের দুইটি স্থানে হামলায় ২৯ জন নিহত হয়।

সরকারের মুখপাত্র রেমিস ফুলগ্যান্স ড্যান্ডজিনৌ বলেন, বার্সালোগো এলাকায় আধুনিক বিস্ফোরক যন্ত্রের (আইইডি) বিস্ফোরণে খাদ্য বহনকারী গাড়ি বিধ্বস্ত হয়। এতে এর ১৫ যাত্রী নিহত হয়, যাদের বেশিরভাগই ব্যবসায়ী।

বার্সালোগো এলাকার ৫০ কিলোমিটার দূরের একটি এলাকায় যুদ্ধের কারণে উদ্বাস্তুদের জন্য খাদ্য বহনকারী একটি থ্রি-হুইলারে সন্ত্রাসীরা হামলায় নিহত হয় আরও ১৪ জন।

কর্মকর্তারা জানিয়েছে, ঘটনাস্থলে সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। অবশ্য এর আগে ওই এলাকার গুরত্বপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে জানানোর পরই এই হামলা চালায় সন্ত্রাসীরা।

উল্লেখ্য, বুরকিনা ফাসো বিশ্বের দরিদ্রতম দেশগুলোর একটি। সেখানে ২০১৫ সাল থেকে একটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করে আসছে সরকার। দীর্ঘদিন ধরে দেশটির সেনাবাহিনী বিদ্রোহীদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এ মাসের গোড়ার দিকে দেশটির দক্ষিণাঞ্চলের একটি সেনা ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় ২৪ সেনা নিহত হয়।

বিদ্রোহী গোষ্ঠীটির উৎপত্তি হয় মূলত প্রতিবেশী দেশ মালিতে। তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু হয় প্রথমে উত্তরাঞ্চলে এবং পরে তা পূর্বাঞ্চলেও ছড়িয়ে পড়ে।

২০১৮ সালের মার্চের হামলাসহ দেশটির রাজধানীর উয়াগাদুগুতে এ পর্যন্ত তিন দফায় হামলা হয়েছে। মার্চের ওই হামলায় আটজন নিহত হয়। নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আগামী শনিবার সেখানে আঞ্চলিক দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের সম্মেলন অনুষ্ঠিত হবে।

/এইচকে/এমপি/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম