তীব্র তাপদাহ, ফ্রান্সে এবারের গ্রীষ্মে ১৪৩৫ জনের প্রাণহানি

বিদেশ ডেস্ক
০৯ সেপ্টেম্বর ২০১৯, ১৫:১০আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৯, ১৫:১২

তীব্র তাপদাহে ফ্রান্সে এবারের গ্রীষ্মে এক হাজার ৪৩৫ জনের প্রাণহানি হয়েছে। তাপদাহজনিত নানা রোগে তারা মৃত্যুবরণ করেছেন। তাদের অর্ধেকেরই বয়স ৭৫ বছরের ওপরে। রবিবার ফরাসি বেতার ইন্টার রেডিওতে দেওয়া বক্তব্যে দেশটির স্বাস্থ্যমন্ত্রী অ্যাগনেস বুজঁ এ তথ্য জানিয়েছেন। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি। তীব্র তাপদাহ, ফ্রান্সে এবারের গ্রীষ্মে ১৪৩৫ জনের প্রাণহানি
স্বাস্থ্যমন্ত্রী অ্যাগনেস বুজঁ বলেন, গ্রীষ্মের তীব্র তাপদাহে মৃতের সংখ্যা আরও বাড়তে পারতো। তবে মানুষের মধ্য সচেতনতা বাড়াতে সরকারের বহুমুখী প্রচারণার ফলে এ সংখ্যা কমিয়ে আনা সম্ভব হয়েছে।

তিনি জানান, ফ্রান্সে জুন ও জুলাই মাসে মোট ১৮ দিন রেকর্ড তাপদাহ থাকে। এবার তাপদাহে মৃতদের মধ্যে ২৪ জুন থেকে ৭ জুলাইয়ের মধ্যে মৃত্যু হয়েছে ৫৬৭ জনের। ২১ জুলাই থেকে ২৭ জুলাই পর্যন্ত মৃত্যু হয়েছে আরও ৮৬৮ জনের।

গত জুনে ফ্রান্সে রেকর্ড ৪৬ সেলসিয়াস তাপমাত্রা পরিলক্ষিত হয়। জুলাইয়ে রাজধানী প্যারিসে সর্বোচ্চ ৪২ দশমিক ৬ সেলসিয়া তাপমাত্রা পরিলক্ষিত হয়েছিল।

যুক্তরাজ্য, বেলজিয়াম, জার্মানি, লুক্সেমবার্গ ও নেদারল্যান্ডের মতো ইউরোপীয় দেশগুলোতে উচ্চ তাপমাত্রার রেকর্ড সংরক্ষণ করা হয়। তবে ফ্রান্স ছাড়া অন্য কোনও দেশ সরকারিভাবে বছরভিত্তিক তাপদাহে প্রাণহানির সংখ্যা প্রকাশ করে না।

/এমপি/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম