কারবালায় আশুরার মিছিলে পদদলিত হয়ে নিহত অন্তত ৩১

বিদেশ ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০১৯, ২০:৫০আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৯, ২২:৩২

ইরাকের কারবালা শহরে পবিত্র আশুরা উপলক্ষে শিয়া মতাবলম্বীদের একটি মিছিলে পদদলিত হয়ে অন্তত ৩১ জন নিহত হয়েছে। মঙ্গলবার এই ঘটনায় আরও শতাধিক মানুষ আহত হয়েছেন। ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সাইফ আল বদর জানিয়েছেন, হতাহতের এই সংখ্যা চূড়ান্ত নয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, গত কয়েক বছরের মধ্যে আশুরা পালনের সময় এটাই সবচেয়ে প্রাণঘাতী পদদলনের ঘটনা। কারবালায় আশুরার মিছিলে পদদলিত হয়ে নিহত অন্তত ৩১

ইরাকের রাজধানী বাগদাদ থেকে প্রায় একশ’ কিলোমিটার দূরের কারবালা শহরে প্রতিবছর লাখ লাখ শিয়া মতাবলম্বী আশুরার মিছিলে যোগ দেয়। মহানবী হজরত মোহাম্মদ (সা.)-এর নাতি ইমাম হোসেনের মৃত্যুবার্ষিকী পালনের অংশ হিসেবে ওই মিছিল আয়োজন করা হয়। ৬৮০ খ্রিস্টাব্দে ইয়াজিদের বাহিনীর হাতে কারবালায় নিহত হন তিনি। ইরাক, ইরান, পাকিস্তান, আফগানিস্তান, ভারত, বাংলাদেশসহ বিভিন্ন দেশের শিয়া মতাবলম্বীরা এই দিনটি প্রার্থনা ও মিছিলের মধ্য দিয়ে পালন করে থাকে।

এই বছর কারবালায় আয়োজিত মিছিলের একাংশের ওপর ফুটপাত ধসে পড়লে আতঙ্কিত হয়ে অন্যরা ছুটতে শুরু করলে পদদলিত হওয়ার ঘটনা ঘটে। আল জাজিরার প্রতিনিধি জানান, চলতি বছর এই আয়োজনে অংশ নিতে কারবালায় প্রায় ৩০ লাখ মানুষ সমবেত হয়েছে বলে দাবি করেছেন আয়োজকরা।

মঙ্গলবার কালো পোশাক পরা লাখ লাখ শিয়া মতাবলম্বী কারবালায় ইমাম হোসেনের মাজার অভিমুখে রওনা দেয়। অনেকেই নিজেদের বুকে-পিঠে আঘাত করে ইমাম হোসেনের জন্য দুঃখ প্রকাশ করে। রাজধানী বাগদাদ ছাড়া নাজাফ ও বসরা শহরেও একই ধরনের মিছিল হয়েছে।

সাবেক স্বৈরশাসক সাদ্দাম হোসেনের সুন্নি প্রভাবিত শাসনামলে আশুরার বেশিরভাগ মিছিলই নিষিদ্ধ করা হয়েছিল। তবে এখন দিনটিকে সরকারি ছুটি ঘোষণার পাশাপাশি কারবালা যুদ্ধের স্মরণে নানা আয়োজন করা হয়।

 

/জেজে/এএ/এমওএফ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম