আলিবাবা থেকে জ্যাক মা’র অশ্রুসিক্ত বিদায়

বিদেশ ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০১৯, ১৯:০০আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ০৪:৩৮

নিজের গড়া প্রতিষ্ঠান আলিবাবা থেকে পদত্যাগ করলেন চীনা ধনকুবের জ্যাক মা। মঙ্গলবার  পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী ২০ বছর আগে প্রতিষ্ঠা করা বিশ্বের অন্যতম বৃহত্তম এই প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীর দায়িত্ব ড্যানিয়েল ঝ্যাংয়ের হাতে তুলে দেন জ্যাক। বিদায়ের মুহূর্তটি স্মরণীয় করে রাখতে চেষ্টার ত্রুটি করেননি এশিয়ায় একসময়কার সবচেয়ে ধনী ব্যক্তি জ্যাক মা। জ্যাক মা নিজে রকস্টারের বেশে হাজির হয়েছিলেন তাদের সামনে।

আলিবাবা থেকে জ্যাক মা’র অশ্রুসিক্ত বিদায়

১৯৯৯ সালে যাত্রা শুরু আলিবাবার।অনলাইনে কেনাবেচার সুবিধা দেয়ার পাশাপাশি ক্লাউড কম্পিউটিং এবং চলচ্চিত্র তৈরীর মত সেবাও দিয়ে থাকে আলিবাবা। পরবর্তীতে বিশ্বের অন্যতম বৃহৎ ইন্টারনেট কোম্পানি হিসেবে সফলতা লাভ করে কোম্পানিটি। আলিবাবা'র বর্তমান বাজার মূল্য ৪০০ বিলিয়ন বা ৪০ হাজার কোটি ডলারেরও বেশি।

গত বছরেই ঘোষণা দিয়েছিলেন নতুন কাউকে দায়িত্ব তুলে দেবেন তিনি। সেই অনুযায়ী মঙ্গলবার ৮০ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন একটি স্টেডিয়ামে চার ঘণ্টার অনুষ্ঠান আয়োজিত হয়।  জ্যাক মা বলেন, ‘আজকের রাত পার হলেই আমি নতুন জীবন শুরু করবো। আমি বিশ্বাস করি পৃথিবী সুন্দর, সেখানে অনেক সুযোগ রয়েছে। সেই জীবন অনেক রোমাঞ্চকর। এটা উপভোগ করতেই আমি আগে অবসরে যাচ্ছি।  

অনুষ্ঠানের শেষ পর্বে চীনের পপ মিউজিকের তালে পা মেলান জ্যাক মা, সঙ্গে ছিলেন আলিবাবার আর এক প্রতিষ্ঠাতা লুসি পেং এবং সংস্থার টেকনোলজি কমিটির প্রধান নির্বাহী ওয়াং জুয়ান। তাদের সবার পরনেই তখন রক স্টারদের মতো লেদার জ্যাকেট। মাথায় ছিল পরচুলা। তাদের সঙ্গে যোগ দেন প্রতিষ্ঠানটির আরেক সহ-প্রতিষ্ঠাতা জো সাই। তিনি  সেজেছিলেন হলিউড তারকা মেরিলিন মনরোর আইকনিক স্টাইলে।

আলিবাবা থেকে জ্যাক মা’র অশ্রুসিক্ত বিদায়

বিদায় জানানোর এক মুহূর্তে আবেগী হয়ে পড়েন জ্যাক মা। অশ্রুসিক্ত চোখ মুছতে থাকেন। তার এই ছবি নিয়ে ‘জ্যাক মা ক্রাইড’ নামে একটি হ্যাশট্যাগ ঝড় তোলে চীনা সামাজিক যোগাযোগমাধ্যম উইবোতে।    

জ্যাক মা পেশাগত জীবনের শুরু করেন চীনের ঝেজিয়াং প্রদেশের হাংঝৌ শহরের একটি বিশ্ববিদ্যালয়ের ইংরেজির শিক্ষক হিসেবে। হাংঝৌ'য়ে তাঁর ফ্ল্যাটে কয়েকজন বন্ধুর সাথে আলিবাবা'র কার্যক্রম শুরু করেন তিনি।

 

/এমএইচ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম