দিল্লির বাবর রোডের নাম মুছে দিলো হিন্দুত্ববাদীরা

বিদেশ ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৫৭আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৯, ১৪:৪২

ভারতের রাজধানী দিল্লির হাই সিকিউরিটি জোনে একটি রাস্তার নামফলকে থাকা সম্রাট বাবরের নাম কালো কালিতে ঢেকে দিয়েছে  সেখানকার হিন্দুত্ববাদীরা। উগ্রপন্থী সংগঠন হিন্দু সেনার দাবি, এই সড়কের নাম বদলে কোনও মহান ভারতীয় ব্যক্তির নামে রাখতে হবে। এ বিষয়ে কর্তৃপক্ষ কী ব্যবস্থা নিচ্ছে তা এখনও স্পষ্ট নয়।

দিল্লির বাবর রোডের নাম মুছে দিলো হিন্দুত্ববাদীরা

দিল্লির কেন্দ্রস্থলে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র কন্নাট প্লেসের কাছে একটি সড়কের নাম রাখা হয়েছে ভারতের মুঘল সাম্রাজের প্রতিষ্ঠাতা জহির উদ্দিন মোহাম্মদ বাবরের নামে। হিন্দু সেনা বাবরকে 'একজন বিদেশি আগ্রাসনকারী' আখ্যা দিয়ে দাবি করেছে, ভারতীয় কোনও মহান ব্যক্তির নামে এই সড়কের পুনঃনামকরণ করতে হবে। হিন্দু সেনার সভাপতি বিষ্ণু গুপ্ত বার্তা সংস্থা পিটিআইকে বলেছেন, সেকারণে আমরা দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিলের (এনএমডিসি) রাখা নামফলক মুছে দিয়েছি। তবে এনএমডিসি কর্মকর্তারা তাৎক্ষনিকভাবে এনিয়ে কোনও মন্তব্য করেনি।

গত বছর দিল্লিতে আরেক মুঘল সম্রাট আকবরের নামে প্রতিষ্ঠিত একটি সড়কের নাম রাতারাতি পাল্টে রাখা হয় মহারান প্রতাপ সড়ক।  পুলিশের উপস্থিতিতে ওই সড়কের নাম বদলে দেওয়া হয়। এছাড়া ২০১৫ সালে আরেক মুঘল সম্রাট আওরঙ্গজেবের নামে প্রতিষ্ঠিত সড়কের নাম বদলানো হয়। ওই সড়কের নাম রাখা হয় ড. এপিজে আবদুল কালাম সড়ক। পরের বছর রেস কোর্স সড়কের নাম বদলে রাখা হয় লোক কল্যাণ মার্গ।

/জেজে/বিএ/
সম্পর্কিত
জুনিয়র সহকর্মীকে ধর্ষণ: দোষী সাব্যস্ত ভারতীয় সাংবাদিক তেজপাল
বাদ দিতে হলো ইমরান হাশমির নতুন সিনেমার ৪ মিনিটের দৃশ্য
ভিসা নিয়ে সতর্ক করলো ভারতীয় হাইকমিশন
সর্বশেষ খবর
শব্দদূষণ নিয়ন্ত্রণে কঠোর সরকার, রাত ১১টার পর উচ্চ শব্দ নিষেধ
শব্দদূষণ নিয়ন্ত্রণে কঠোর সরকার, রাত ১১টার পর উচ্চ শব্দ নিষেধ
রিমান্ডে কী তথ্য দিয়েছেন ডেভিড ইমন ধামা ইলিয়াস
রিমান্ডে কী তথ্য দিয়েছেন ডেভিড ইমন ধামা ইলিয়াস
ভিসা-গ্রিন কার্ড আবেদনে কড়াকড়ি বাড়ালো যুক্তরাষ্ট্র, যা থাকছে নতুন নীতিতে
ভিসা-গ্রিন কার্ড আবেদনে কড়াকড়ি বাড়ালো যুক্তরাষ্ট্র, যা থাকছে নতুন নীতিতে
জুলাইয়ের রাষ্ট্রীয় অনুষ্ঠানে মব ছিল পরিকল্পিত: ইশরাক হোসেন
জুলাইয়ের রাষ্ট্রীয় অনুষ্ঠানে মব ছিল পরিকল্পিত: ইশরাক হোসেন
সর্বাধিক পঠিত
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
দক্ষিণ এশিয়ায় চমক দেখালো টাকা
দক্ষিণ এশিয়ায় চমক দেখালো টাকা
সূর্যের সবচেয়ে নিখুঁত ছবিতে নতুন বিস্ময়
সূর্যের সবচেয়ে নিখুঁত ছবিতে নতুন বিস্ময়
কোন ডালে প্রোটিনের পরিমাণ সবচেয়ে বেশি
কোন ডালে প্রোটিনের পরিমাণ সবচেয়ে বেশি
বিশ্বকাপে স্পেন-আর্জেন্টিনাকে আটকে দেওয়া সেই ভোজিনিয়ার অবশেষে স্বপ্নপূরণ
বিশ্বকাপে স্পেন-আর্জেন্টিনাকে আটকে দেওয়া সেই ভোজিনিয়ার অবশেষে স্বপ্নপূরণ