আবারও শুরু হবে মেক্সিকোয় ৪৩ শিক্ষার্থী নিখোঁজের তদন্ত

বিদেশ ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০১৯, ১৭:২২আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৯, ১৭:২৪

পাঁচ বছর আগে ৪৩ শিক্ষার্থী নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় পুনরায় তদন্ত শুরুর ঘোষণা দিয়েছে মেক্সিকো। বিক্ষোভে যোগ দেওয়ার পথে কর্তৃপক্ষ তাদের গতিরোধ করার পর থেকেই নিখোঁজ রয়েছে এসব শিক্ষার্থী। বুধবার এই মামলার বিশেষ প্রসিকিউটর ওমর গোমেজ বলেছেন, আমরা আবারও শুরু করবো। তারা (পূর্ববর্তী সরকার) যেসব অনিয়ম করেছে তার সবই দূর করা হবে। নিখোঁজ শিক্ষার্থীদের ছবি হাতে স্বজনেরা

শিক্ষার্থী অপহরণ ও সন্দেহভাজন হত্যার ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়ে সাবেক প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতোর সরকার। প্রসিকিউটররা বলে আসছেন, এসব শিক্ষার্থীকে একটি মাদক চক্র অপরহরণ করে তাদের মরদেহ পুড়িয়ে ফেলা হয়। তবে কোনও চূড়ান্ত প্রমাণ সংগ্রহ করা যায়নি। তদন্তকারীরা কেবল এক শিক্ষার্থীর দেহাবশেষ শনাক্ত করতে সমর্থ হয়।

নিখোঁজ হওয়া এক শিক্ষার্থীর বাবা ফেলিপি ডি ল্যা ক্রুজ স্থানীয় এক সংবাদমাধ্যমকে বলেছেন, দুর্ভাগ্যজনকভাবে পাঁচ বছর ধরে আমাদের মিথ্যা গেলানো হয়েছে। প্রথম থেকে খারাপভাবে তদন্ত শুরু হওয়ায় আমরা গোড়া থেকে তদন্ত শুরুকে অগ্রাধিকার দিতে চাই।

গত বছর এই ঘটনায় একটি তদন্ত কমিশন গঠন করেন বর্তমান প্রেসিডেন্ট আন্দ্রেস লোপেজ ওব্রাডোর। এছাড়া এই ঘটনা তদন্তের দায়িত্বে থাকা কর্মকর্তাদেরও তদন্তের আওতায় আনা হয়। বিশেষ প্রসিকিউটর ওমর গোমেজ বলেন, এই ঘটনায় বিভিন্ন পর্যায়ের দায় বহন করা রাজনীতিবিদদের একটি দীর্ঘ তালিকা ধরে তদন্ত শুরু করা হবে।

/জেজে/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম