জাতিসংঘে কাশ্মির পরিস্থিতি নিয়ে কথা বলতে পারেন মহাসচিব

বিদেশ ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৪৭আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৪৮

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের চলমান পরিস্থিতি নিয়ে জাতিসংঘের সাধারণ অধিবেশনে আলোচনা করতে পারেন মহাসচিব অ্যান্থতিও গুতেরেস। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তার মুখপাত্র স্টিফেন দুজারিক জানান, জাতিসংঘ মহাসচিব সংলাপের মাধ্যমে এই সংকট সমাধানের প্রতি গুরুত্ব দিয়েছেন।

জাতিসংঘে কাশ্মির পরিস্থিতি নিয়ে কথা বলতে পারেন মহাসচিব

২০১৯ সালের ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে কাশ্মিরের স্বায়ত্তশাসনের অধিকার ও বিশেষ মর্যাদা কেড়ে নেয় বিজেপি নেতৃত্বাধীন দেশটির কেন্দ্রীয় সরকার। এই পদক্ষেপকে কেন্দ্র করে কাশ্মিরজুড়ে মোতায়েন করা হয়েছে বিপুলসংখ্যক অতিরিক্ত সেনা। জারি করা হয়েছিল বিধিনিষেধ। গ্রেফতার করা হয়েছে সেখানকার শত শত নেতাকর্মীকে। ৩৯ দিন পর কারফিউ তুলে নিলেও থমথমে পরিস্থিতি যায়নি কাশ্মিরের।

দুজারিক বলেন, কাশ্মিরের চলমান সংকটে সংলাপই একমাত্র সমাধান মনে করেন মহাসচিব। একইসঙ্গে প্রত্যেক ক্ষেত্রে মানবাধিকার নিশ্চিত করার প্রতিও তাগিদ দেন তিনি। মুখপাত্র বলেন, ‘কাশ্মির নিয়ে এর আগেও নিজের সংশ্লিষ্টতার কথা জানিয়েছেন মহাসচিব। এবার সাধারণ অধিবেশনে এই বিষয় নিয়ে আলোচনার সুযোগ তৈরি করতে চাইছেন তিনি। 

বুধবার গুতেরেজে নিজেই কাশ্মির সংকট সমাধানে ভারত-পাকিস্তান সংলাপের প্রতি গুরুত্বারোপ করেন। তিনি বলেন সংকট সমাধানে এটিই অপরিহার্য। পাকিস্তানি এক সাংবাদিকের প্রশ্নের জবাবে গুতেরেস বলেন, আমি স্পষ্ট করে বলতে চাই এই অঞ্চলে মানবাধিকার অবশ্যই সমুন্নত রাখতে হবে। এবং ভারত ও পাকিস্তানকে আলোচনার মাধ্যমে একটি সমাধান খুঁজে নিতে হবে।     

দিল্লির ওই পদক্ষেপের পর এর প্রতিবাদে জাতিসংঘে বৈঠকের আবেদন করেছিল পাকিস্তান। কিন্তু এতে কাজ না হওয়ায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি চিঠি দেন নিরাপত্তা পরিষদে। পরে চীন নিরাপত্তা পরিষদের বৈঠকের জন্য আহ্বান জানালে তা অনুষ্ঠিত হয়। তবে সেখানে আনুষ্ঠানিক বিবৃতি অস্বীকৃতি জানায় পরিষদের সদস্য রাষ্ট্রগুলো। পরে তারা জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ জানায়।

/এমএইচ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম