জাকির নায়েকের মালয়েশিয়ার ঠিকানায় গ্রেফতারি পরোয়ানা পাঠাচ্ছে ভারত

বিদেশ ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০১৯, ১৪:৫৪আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ১৪:৫৮
image

মালয়েশিয়ায় অবস্থানরত ভারতের বিতর্কিত ইসলামি বক্তা জাকির নায়েকের ঠিকানায় গ্রেফতারি পরোয়ানা পাঠাতে যাচ্ছে ভারত। ২০১৬ সালের অর্থ পাচার মামলায় গত বুধবার (১৮ সেপ্টেম্বর) ওই জামিন অযোগ্য পরোয়ানা জারি করে দেশটির বিশেষ আদালত। সোমবার এ সংক্রান্ত বিস্তারিত নথির সূত্রে একটি প্রতিবেদন প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া। সেই প্রতিবেদন থেকে জানা গেছে, আদালত জাকিরের মালয়েশিয়ার ঠিকানায় পরোয়ানার নথি পাঠানোর আদেশ দিয়েছে। জাকির নায়েকের মালয়েশিয়ার ঠিকানায় গ্রেফতারি পরোয়ানা পাঠাচ্ছে ভারত

ভারতের আদালতে অর্থপাচার ও ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর মধ্য দিয়ে জিহাদি কার্যক্রম উদ্বুদ্ধ করার অভিযোগ রয়েছে জাকির নায়েকের বিরুদ্ধে। গত তিন বছর ধরে মালয়েশিয়ায় বসবাস করছেন তিনি। ২০১৮ সালে দিল্লির পক্ষ থেকে তাকে ফেরত পাঠানোর আনুষ্ঠানিক আবেদন করা হলে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ এ ব্যাপারে অনিচ্ছা প্রকাশ করেছিলেন। সম্প্রতি তার বিরুদ্ধে মালয়েশিয়ায় সংখ্যালঘুদের নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে তদন্ত করেছে সেখানকার কর্তৃপক্ষ। তখন মাহাথির বলেছিলেন, তার বিরুদ্ধে আনিত অভিযোগের সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। এর পরিপ্রেক্ষিতে দেশটির কয়েকটি রাজ্যে তার বক্তব্য দেওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে জাকির নায়েককে দেশে ফিরিয়ে আনতে আরও তৎপর হয়েছে দিল্লি। এরইমধ্যে তার বিরুদ্ধে পরোয়ানাও জারি হয়েছে।

বিচারক বলেছেন, ‘আদালতে তার (জাকির) উপস্থিতি নিশ্চিত করতে অভিযুক্তের বিরুদ্ধে জরুরি জামিন অযোগ্য পরোয়ানা জারি করতে পেরে আমি খুশি।’ ভারতীয় বিশেষ আদালতের পক্ষ থেকে বলা হয়েছে,  অর্থ পাচার প্রতিরোধ আইনের নির্দেশনা অনুযায়ী পরোয়ানাটি তার মালয়েশিয়ার ঠিকানায় পাঠাতে হবে।

এর আগে আত্মপক্ষ সমর্থন করে দুই মাস সময় চেয়ে আবেদন করেছিলেন জাকির নায়েক। তবে আবেদনে তার উপস্থিত হতে না পারার সুনির্দিষ্ট কারণ উল্লেখ না থাকায় ওই আবেদন খারিজ করে আদালত। পরে তাকে আদালতে হাজির করতে ওই জামিন অযোগ্য পরোয়ানা জারি করেন বিচারক পিপি রাজবৈদ্য।

চলতি বছরের মে মাসে জাকির নায়েক ও অন্যদের বিরুদ্ধে ১৯৩ কোটির বেশি রুপি পাচারের অভিযোগে আদালতে দ্বিতীয় অভিযোগপত্র দাখিল করে জাতীয় ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট সংস্থা (ইডি)। সে সময় জাকিরের ৫০ কোটি রুপি মূল্যের সম্পত্তি জব্দেরও আবেদন করে ওই সংস্থা।

 

 

 

/এইচকে/বিএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম