জাকির নায়েককে ‘পলাতক আসামি’ ঘোষণা করতে যাচ্ছে ভারত

বিদেশ ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৪৬আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৪৯
image

জাকির নায়েককে ‘পলাতক আসামী’ ঘোষণা করতে যাচ্ছে ভারত। সোমবার তার বিরুদ্ধে জামিন-অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারির পর মানি লন্ডারিং প্রতিরোধে গঠিন বিশেষ আদালতে এই আবেদন জানায় অর্থনৈতিক অপরাধ বিষয়ক আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা দ্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বিতর্কিত এই ইসলামি বক্তার সম্পদ বাজেয়াপ্ত করার আইনি পথ হিসেবে তাকে ‘পলাতক অর্থনৈতিক অপরাধী’ ঘোষণা করার আবেদন করা হয়েছে।

জাকির নায়েক

ভারতের আদালতে অর্থপাচার ও ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর মধ্য দিয়ে জিহাদি কার্যক্রম উদ্বুদ্ধ করার অভিযোগ রয়েছে জাকির নায়েকের বিরুদ্ধে। গত তিন বছর ধরে মালয়েশিয়ায় বসবাস করছেন তিনি। ২০১৮ সালে দিল্লির পক্ষ থেকে তাকে ফেরত পাঠানোর আনুষ্ঠানিক আবেদন করা হলে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ এ ব্যাপারে অনিচ্ছা প্রকাশ করেছিলেন। সম্প্রতি তার বিরুদ্ধে মালয়েশিয়ায় সংখ্যালঘুদের নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে তদন্ত করেছে সেখানকার কর্তৃপক্ষ। তখন মাহাথির বলেছিলেন, তার বিরুদ্ধে আনিত অভিযোগের সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। এর পরিপ্রেক্ষিতে দেশটির কয়েকটি রাজ্যে তার বক্তব্য দেওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে জাকির নায়েককে দেশে ফিরিয়ে আনতে আরও তৎপর হয়েছে দিল্লি। এরইমধ্যে তার বিরুদ্ধে পরোয়ানাও জারি হয়েছে।

ভারতীয় বিশেষ আদালতের পক্ষ থেকে বলা হয়েছে,  অর্থ পাচার প্রতিরোধ আইনের নির্দেশনা অনুযায়ী জাকির নায়েকের বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানাটি তার মালয়েশিয়ার ঠিকানায় পাঠাতে হবে। সেই ধারাবাহিকতায় তাকে ‘পলাতক অপরাধী’ ঘোষণা করতে আদালতে আবেদন করা হলো। সোমবার সব নথিসহ ইডি একটি খামে করে এই আবেদন করে। ৩০ সেপ্টেম্বর এর শুনানি হওয়ার কথা রয়েছে।

চলতি বছরের মে মাসে জাকির নায়েক ও অন্যদের বিরুদ্ধে ১৯৩ কোটির বেশি রুপি পাচারের অভিযোগে আদালতে দ্বিতীয় অভিযোগপত্র দাখিল করে ইডি। সে সময় জাকিরের ৫০ কোটি রুপি মূল্যের সম্পত্তি জব্দেরও আবেদন করে ওই সংস্থা। ইডির এক সূত্রকে উদ্ধৃত করে হিন্দুস্থান টাইমস জানিয়েছে, জাকিরকে ‘পলাতক অর্থনৈতিক অপরাধী’ ঘোষণা করা হলে ভারত ও বিদেশে তার সম্পদ বাজেয়াপ্ত করা যাবে।

ইডি জানিয়েছে, জাকির নায়েকের সম্পদের পরিমাণ ৫০ কোটি ৪৯ লাখ রুপি। ফাতিমা হাইটস, আফিয়াহ হাইটস, এন্রেসিয়া এবং মুম্বাইলয়ের ভান্দুপে তার ১৭ কোটি  রুপিরও বেশি সম্পদ রয়েছে। তাদের অভিযোগ, এই অর্থের উৎস ও মালিকানা গোপন রাখতে জাকির নায়েক তার স্ত্রী, সন্তান ও ভাতিজির অ্যাকাউন্টে রেখেছিলেন। 

এর আগে আত্মপক্ষ সমর্থন করে দুই মাস সময় চেয়ে আবেদন করেছিলেন জাকির নায়েক। তবে আবেদনে তার উপস্থিত হতে না পারার সুনির্দিষ্ট কারণ উল্লেখ না থাকায় ওই আবেদন খারিজ করে আদালত। পরে তাকে আদালতে হাজির করতে ওই জামিন অযোগ্য পরোয়ানা জারি করেন বিচারক পিপি রাজবৈদ্য।

/এমএইচ/বিএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম