ইয়েমেনে স্কুল ছাড়তে বাধ্য হয়েছে ২০ লাখ শিশু: ইউনিসেফ

বিদেশ ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০১৯, ১০:১৯আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ১০:১৯

যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে প্রায় ২০ লাখ শিশু স্কুল ত্যাগ করতে বাধ্য হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ। তারা জানায়, ২০১৫ সালের মার্চ থেকে দেশটিতে সহিংসতা শুরুর পর থেকে এখন পর্যন্ত ২০ লাখ শিশু স্কুল ছাড়তে বাধ্য হয়েছে। এছাড়া আরও ৩৭ লাখ শিশুর শিক্ষা ভবিষ্যৎ হুমকির মুখে কারণ শিক্ষকরা ২ বছর ধরেই কোনও বেতন পান না।

ইয়েমেনে স্কুল ছাড়তে বাধ্য হয়েছে ২০ লাখ শিশু: ইউনিসেফ

২০১৫ সালে ইয়েমেনের প্রেসিডেন্ট মনসুর হাদিকে উচ্ছেদ করে রাজধানী দখলে নেয় ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। সৌদি রাজধানী রিয়াদে নির্বাসনে যেতে বাধ্য হন হাদি। হুথিদের ক্ষমতা দখলের পর থেকেই হাদির অনুগত সেনাবাহিনীর একাংশ তাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। ২০১৫ সালের মার্চে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে মিত্রদের নিয়ে ‘অপারেশন ডিসাইসিভ স্টর্ম’ নামে সামরিক অভিযান শুরু করে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। সৌদি জোটের অভিযান শুরুর পর এ পর্যন্ত ১০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। এদের মধ্যে অনেক শিশু রয়েছে।

ইয়েমেনে ইউনিসেফ প্রতিনিধি সারা বায়েসলো নয়ন্তি বলেন, সহিসংতা, স্থানচ্যুতি ও স্কুলগুলোতে হামলার কারণে বহু শিশু স্কুলে যেতে পারে না। এই শিশুরা ভয়াবহ নিপীড়নের ঝুঁকিতে রয়েছে। তাদের অনেকেই যুদ্ধে যোগ দিতে কিংবা বাল্য বিয়েতে বাধ্য হচ্ছে। বেড়ে গেছে শিশু শ্রমও।

সংস্থাটি জানায়, সংঘাতের প্রত্যক্ষ প্রভাবে দেশটির প্রতি পাঁচটি স্কুলের একটি ব্যবহার অযোগ্য হয়ে পড়ছে। এই সংঘাত ইয়েমেনের ইতোমধ্যে ভঙ্গুর হয়ে পড়া শিক্ষা পদ্ধতিকে ধ্বংস করে দিচ্ছে।

ইউনিসেফের তথ্য অনুযায়ী, দেশটিতে পাঁচ বছরের কম বয়সী ১৮ লাখ শিশু অপুষ্টিতে ভুগছে। জাতিসংঘ ইয়েমেনের মানবিক সংকটকে বিশ্বের সবচেয়ে ভয়াবহ বলে বর্ণনা করেছে।  

/এমএইচ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের