স্কুলের ফি দেওয়ার সামর্থ্য নেই, তাই সন্তানকে খুন করলেন বাবা!

বিদেশ ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০১৯, ০৪:১৮আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৯, ০৪:২০

স্কুলের ফি দেওয়ার সামর্থ্য না থাকায় নিজের ছয় বছরের সন্তানকে খুন করেছে এক বাবা। বৃহস্পতিবার ভারতের হরিয়ানা অঙ্গরাজ্যের কুরুক্ষেত্র জেলায় মর্মান্তিক এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। খুন
প্রতিবেদনে বলা হয়, শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত বাবা জসবীর সিংকে ইতোমধ্যেই গ্রেফতার করা হয়েছে। জেলা পুলিশ সুপার অজয় ​​কুমার জানিয়েছেন, অভিযুক্ত বাবা ডাবখেরা গ্রামের বাসিন্দা। তিনি একটি ফার্মে দিনমজুর হিসেবে কাজ করতেন। তবে গত দুই মাস ধরে তিনি বেকার।

পুলিশ জানিয়েছে, মেয়ের স্কুলের খরচ বহন করতে অক্ষম ছিলেন জসবীর সিং। আর সেই কারণে মেয়েকেই দুনিয়া থেকে সরিয়ে দিয়েছেন তিনি।

পুলিশ জানিয়েছে, জসবীর সিং মেয়েকে তার মা হরজিন্দর কৌরের সামনেই হত্যা করে এবং পরে থানায় আত্মসমর্পণ করে। শিশুটির মা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হরজিন্দর কৌর সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, প্রতিবার বিদ্যালয়ের টাকার বিষয়টি তুললেই রেগে যেতো তার স্বামী। হরজিন্দর এই ঘটনায় লাডওয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

এক সপ্তাহ আগেই এমনই আরেকটি ঘটনা ঘটেছিল উত্তর প্রদেশের মুজাফফরনগর জেলায়। নবজাতক যমজ কন্যাকে জলাশয়ে ডুবিয়ে হত্যা করে তাদের মা-বাবা। গত রবিবার ওয়াসিম নামের ওই ঠিকা শ্রমিক এবং তার স্ত্রী নাজমাকে গ্রেফতার করা হয়েছে। দুইজনই স্বীকার করেছে সংসারের ব্যয় বহন করতে না পারায় তারা সন্তানদের হত্যা করেছে।

ওয়াসিম পুলিশকে জানায়, তার আর্থিক অবস্থা খুবই খারাপ। দুই মেয়ের ব্যয় বহনের ক্ষমতা তার নেই।

সাত বছরের এক পুত্র সন্তানও রয়েছে ওয়াসিম-নাজমা দম্পতির। পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, ওই মা-বাবার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ (হত্যা) এবং ২০১ (অপরাধের তথ্য প্রমাণ লোপাট, বা মিথ্যা তথ্য দেওয়া) ধারার অধীনে মামলা করা হয়েছে। ওই গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, দুই মেয়ে জন্মানোর কারণে বহুদিন থেকেই ওয়াসিম ক্ষুব্ধ ছিল এবং এ নিয়ে প্রায়ই সে স্ত্রীর সঙ্গে ঝগড়া করতো।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম