তালেবানের বর্জনের মধ্যেই আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ

বিদেশ ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৫১আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৯, ১৮:০৭

আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ চলছে। স্থানীয় সময় শনিবার ভোর ৭টায় ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকাল ৫টা পর্যন্ত। তবে তালেবান নির্বাচন বর্জন করায় ভোটগ্রহণকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশজুড়ে সেনা ও পুলিশসহ নিরাপত্তা বাহিনীর তিন লাখ সদস্য মোতায়েন করা হয়েছে। তালেবানের বর্জনের মধ্যেই আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ
বাড়তি নিরাপত্তার মধ্যেই বিভিন্ন স্থানে দফায় দফায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। দক্ষিণাঞ্চলীয় কান্দাহার নগরীতে বোমা বিস্ফোরণে অন্তত ১৫ জন আহত হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, ইতোমধ্যেই দেশটির পাঁচ হাজার ৩৭৩টি ভোটকেন্দ্রের মধ্যে ৯০১টির সঙ্গে তারা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।

আল জাজিরা জানিয়েছে, বিকাল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠানের কথা থাকলেও ভোটার উপস্থিতি বিবেচনায় নিয়ে দুই ঘণ্টা সময় বাড়িয়েছে কর্তৃপক্ষ। ১৯ অক্টোবর নির্বাচনের প্রাথমিক ফলাফল ঘোষণার কথা রয়েছে। আফগানিস্তানের সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্ট নির্বাচিত হতে প্রদত্ত ভোটের ৫০ শতাংশের বেশি ভোট পাওয়ার বাধ্যবাধতা রয়েছে।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১৩ জন প্রার্থী। তবে দৃশ্যত মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বর্তমান প্রেসিডেন্ট আশরাফ ঘানি এবং প্রধান নির্বাহী আব্দুল্লাহ আব্দুল্লাহ-র মধ্যে। সর্বশেষ ২০১৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও তারাই মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন। তখন দুই প্রার্থীই পরস্পরের বিরুদ্ধে ভোট জালিয়াতির অভিযোগ তোলেন।

এবারের নির্বাচনেও ইতোমধ্যেই অনিয়মের অভিযোগ উঠেছে। শাহলা নামের এক নারী ভোটার জানিয়েছেন, কাবুলের নাদেরিয়া হাই স্কুলে ভোট দিতে গিয়েছিলেন তিনি। তবে সেখানে দায়িত্বরত নির্বাচনকর্মীরা তাকে জানিয়েছেন, তার ভোট আগেই দেওয়া হয়ে গেছে। সূত্র: আল জাজিরা, টেলিগ্রাফ।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম