বিষক্রিয়ায় শ্রীলঙ্কায় সাত হাতির মৃত্যু, তদন্ত শুরু

বিদেশ ডেস্ক
০১ অক্টোবর ২০১৯, ০১:০০আপডেট : ০১ অক্টোবর ২০১৯, ০১:০২

শ্রীলঙ্কার হাবারানা সংরক্ষিত বনাঞ্চল থেকে গত সপ্তাহে সাতটি হাতির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বিষক্রিয়ায় এসব হাতির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হয়েছে। এই ঘটনায় তদন্ত শুরুর কথা জানিয়েছে কর্তৃপক্ষ।  এছাড়া ওই এলাকায় অন্য কোনও হাতির মরদেহ রয়েছে কিনা তার খোঁজে তল্লাশি শুরু করেছে কর্মকর্তারা। বিষক্রিয়ায় শ্রীলঙ্কায় সাত হাতির মৃত্যু, তদন্ত শুরু

শুক্রবার উদ্ধার করা হয় চারটি হাতির মরদেহ। পরদিন আরও তিনটি মরদেহ পাওয়া যায়। কর্তৃপক্ষ বলছে, সবগুলো হাতিই একই পালের মেয়ে হাতি। মৃতদের মধ্যে একটি গর্ভবতী হাতিও রয়েছে।

সপ্তাহের শেষ নাগাদ মৃত হাতিগুলোর প্রাথমিক ময়নাতদন্ত শুরু হবে। এসব হাতির মৃত্যুর কারণ এখন স্পষ্ট না হলেও কর্মকর্তাদের ধারণা ফসল নষ্ট করায় গ্রামবাসীদের দেওয়া বিষে আক্রান্ত হয়ে মারা গেছে এসব হাতি।

সোমবার শ্রীলঙ্কার সেন্ট্রল রিজার্ভ এলাকায় আরও একটি হাতির মরদেহ পাওয়া গেছে। তবে এর সঙ্গে আগের হাতিগুলোর মৃত্যুর কোনও সংশ্লিষ্টতা আছে কিনা তা স্পষ্ট নয়।  

শ্রীলঙ্কায় হাতি হত্যা বেআইনি। তারপরও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে প্রায়ই হাতিদের বিরোধের খবর পাওয়া যায়। গ্রাম আর খামার সম্প্রসারিত হতে থাকায় হাতিদের বাসস্থান আর খাবার ও পানি সরবরাহ সীমিত হয়ে পড়ছে।

২০১১ সালে শ্রীলঙ্কায় সর্বশেষ বন্যহাতি গণনা করা হয়। ওই সময়ে দেখা যায় দেশটিতে ৫ হাজার ৮৭৯টি হাতি অবশিষ্ট রয়েছে।

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম