পশ্চিমবঙ্গে বিভক্তির রাজনীতি কাজে আসবে না: মমতা বন্দোপাধ্যায়

বিদেশ ডেস্ক
০১ অক্টোবর ২০১৯, ২২:০০আপডেট : ০১ অক্টোবর ২০১৯, ২২:০১

পশ্চিমবঙ্গে বিভক্তির রাজনীতি কাজে আসবে না বলে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সতর্ক করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তিনি বলেন, আমাদের রাজ্যে সবাইকে স্বাগত জানায় আর প্রত্যেকে এখানে আতিথেয়তা পায়।কিন্তু এখানে কোনও বিভক্তির রাজনীতি আনবেন না...পশ্চিমবঙ্গে এটাতে কাজ হবে না। পশ্চিমবঙ্গে বিভক্তির রাজনীতি কাজে আসবে না: মমতা বন্দোপাধ্যায়

মঙ্গলবার পশ্চিমবঙ্গ সফর করেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ও দেশটির ক্ষমতাসীন দল বিজেপি’র সভাপতি অমিত শাহ। আসামের পর এবার পশ্চিমবঙ্গেও নাগরিক তালিকা (এনআরসি) করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। অমিত শাহ অভিযোগ করেন, নিজের ভোট ব্যাংক সুরক্ষিত করতে এনআরসি নিয়ে ভীতি ছড়াচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা।

একই দিন দক্ষিণ কলকাতায় একটি পূজা উদ্বোধনের সময় মমতা বলেন, দয়া করে ধর্মীয় বিভাজনের রাজনীতি ছড়াবেন না। মানুষের মাঝে ফাটল ধরাবেন না। পশ্চিমবঙ্গ বহুকাল ধরে ভিন্ন ভিন্ন বিশ্বাসের মানুষদের শ্রদ্ধা জানানোর জন্য সুপরিচিত। এটা কখনোই নষ্ট হবে না।

গত মাসে দিল্লিতে অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। ওই সাক্ষাতের সময় নাগরিক তালিকার বিষয়টি উঠে আসে। বৈঠকে আসামের নাগরিক তালিকা থেকে ১৯ লাখ মানুষের বাদ পড়ার বিষয়টি তুলে ধরে অমিত শাহকে মমতা বলেন, এর মধ্যে অনেকে প্রকৃত ভারতীয় নাগরিক বাদ পড়েছে। ফলে এই তালিকা পশ্চিমবঙ্গে করার দরকার নেই।

/জেজে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম