ত্রিপুরার মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: ঢাকা-আগরতলা ফ্লাইট নিয়ে আলোচনা

বিদেশ ডেস্ক
০৪ অক্টোবর ২০১৯, ১১:৫৪আপডেট : ০৪ অক্টোবর ২০১৯, ১১:৫৬

ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় আগরতলা থেকে ঢাকা পর্যন্ত সরাসরি ফ্লাইটের ব্যাপারে আলাপ করনে তারা। আলোচনা হয় অন্যান্য দ্বিপাক্ষিক বিষয়েও।

ত্রিপুরার মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: ঢাকা-আগরতলা ফ্লাইট নিয়ে আলোচনা

বৃহস্পতিবার চার দিনের রাষ্ট্রীয় সফরে ভারতের রাজধানী দিল্লিতে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর শেখ হাসিনার এটাই প্রথম ভারত সফর। আগামী ৫ অক্টোবর দিল্লিতে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন। একই দিনে তিনি ভারতের রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দের সঙ্গে রাষ্ট্রপতির ভবনে সৌজন্য সাক্ষাৎ করবেন। ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী ৬ অক্টোবর বাংলাদেশ প্রধানমন্ত্রীর সঙ্গে তার অবস্থানকালীন আবাসে সাক্ষাৎ করবেন।     

সফরের প্রথমদিনই ত্রিপুরার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী। এক টুইটে বিপ্লব দেব জানান, ইন্দো-বাংলাদেশ সম্পর্কের বেশ কিছু বিষয়ে তাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে।

 এর আগে ২০১৮ সালের ১০ সেপ্টেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে আখাউড়া-আগরতলা রেললাইন প্রকল্পে্র উদ্বোধন হয়।নির্মিতব্য ১৫ কিলোমিটার রেললাইন নির্মাণ কাজে ব্যয় ধরা হয়েছে ৪৭৭ কোটি টাকা। এর মধ্যে বাংলাদেশ সরকার দেবে ৫৭ কোটি টাকা।

/এমএইচ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম