ইমরান খান আন্তর্জাতিক সম্পর্ক রক্ষা করতে জানেন না: ভারত

বিদেশ ডেস্ক
০৪ অক্টোবর ২০১৯, ২০:৪৭আপডেট : ০৪ অক্টোবর ২০১৯, ২২:২৪
image

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আন্তর্জাতিক সম্পর্ক কীভাবে রক্ষা করতে হয় তা জানেন না বলে মন্তব্য করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে অভিযোগ করা হয়েছে, জাতিসংঘের সাধারণ অধিবেশনে দায়িত্বজ্ঞানহীন ও উত্তেজক বক্তব্য রেখেছেন ইমরান খান। জাতিসংঘের অধিবেশনে কাশ্মির ইস্যু তোলায় মালয়েশিয়াকেও সতর্ক করে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, দেশটির উচিত ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিবেচনায় রাখা।

ইমরান খান আন্তর্জাতিক সম্পর্ক রক্ষা করতে জানেন না: ভারত

৫ আগস্ট (সোমবার) ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে দিল্লি শাসিত কাশ্মিরের স্বায়ত্তশাসনের অধিকার কেড়ে নেওয়া হয়। এই পদক্ষেপকে কেন্দ্র করে কাশ্মিরজুড়ে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সেনা। ভারতের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে আসছে পাকিস্তান। জাতিসংঘের সাধারণ অধিবেশনের ভাষণেও কাশ্মির ইস্যুতে ভারতের তীব্র সমালোচনা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। আর কাশ্মির ইস্যুকে নিজেদের অভ্যন্তরীণ বিষয় বলে দাবি করে আসছে ভারত।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে (ইউএনজিএ) ইমরান খানের বক্তব্যের বিষয়ে শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবিশ কুমার বলেন, ‘তিনি ইউএনজিএ-তে দায়িত্বজ্ঞানহীন ও উত্তেজক বক্তব্য ব্যবহার করেছেন। আমি মনে করি, আন্তর্জাতিক সম্পর্ক কীভাবে পরিচালনা করতে হয় তা তিনি জানেন না’। রবিশ কুমার আরও বলেন, সবচেয়ে মারাত্মক বিষয় হলো তিনি ভারতের বিরুদ্ধে জিহাদ শুরুর ডাক দিয়েছেন, যা স্বাভাবিক নয়।

পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তান উভয়েই কাশ্মিরকে নিজেদের বলে দাবি করে। ১৯৪৭ সালে স্বাধীনতা পাওয়ার পর দুই প্রতিবেশীর তিনটি যুদ্ধের মধ্যে দুটি সংঘটিত হয়েছে কাশ্মির ইস্যুতে।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে কাশ্মির ইস্যু তোলা তুরস্ক ও মালয়েশিয়ার প্রতিও শুক্রবার কঠোর বার্তা দেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র। তিনি বলেন, অন্য সব রাজা শাসিত অঞ্চলের মতো জম্মু-কাশ্মির ভারতের সঙ্গে যুক্ত হওয়ার চুক্তি স্বাক্ষর করে। পাকিস্তান আগ্রাসন চালিয়ে অংশবিশেষ দখল করে। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিবেচনায় রেখে মালয়েশিয়া সরকারের উচিত এ ধরনের বক্তব্য থেকে বিরত থাকা।

তবে তুরস্কের বিষয়ে মন্তব্য করতে খানিক সতর্ক ছিলেন রবিশ কুমার। তিনি বলেন, এ ইস্যুতে ভবিষ্যতে আর কোনও বক্তব্য রাখার আগে মাঠপর্যায়ের পরিস্থিতি ভালোভাবে বুঝে নিতে আমরা তুরস্ক সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। এটা পুরোপুরি ভারতের অভ্যন্তরীণ বিষয়।

/জেজে/এএ/এমওএফ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম