দুর্গোৎসবের মাইকে আজান, ধ্বনিত হলো সম্প্রীতির আহ্বান

বিদেশ ডেস্ক
০৫ অক্টোবর ২০১৯, ১৮:০৫আপডেট : ০৫ অক্টোবর ২০১৯, ১৯:০৬

কোনও ধর্ম কখনও অন্য ধর্মকে আঘাত করার কথা বলেনি। কোনও ধর্মগ্রন্থেও এর উল্লেখও নেই। সেই ভাবনা থেকেই এসেছে কলকাতার বেলেঘাটা ৩৩ পল্লীর দুর্গাপুজোর থিম। পূজামণ্ডপ সাজানো হয়েছে হিন্দু ছাড়াও নানা ধর্মের রীতিনীতি এবং ছবির নিদর্শনের মাধ্যমে। দুর্গা প্রতিমার হাতে দেওয়া হয়নি কোনও অস্ত্র। মণ্ডপের শুরুতেই দেখা যাচ্ছে একটি বড় ছাতা। আর সেই ছাতার তলায় রয়েছে মন্দির-মসজিদ-গির্জা। সম্প্রীতির আহ্বান জানিয়ে পূজামণ্ডপ থেকে বাজানো হচ্ছে আজান। দুর্গোৎসবের মাইকে আজান, ধ্বনিত হলো সম্প্রীতির আহ্বান
দুর্গাপুজোর এই থিম যে শিল্পীর মাথা থেকে এসেছে তিনি রিন্টু দাস। তার ভাষায়, ‘আমাদের থিমের বিষয়বস্তু হচ্ছে, আমরা সবাই এক, কেউ একা নই। সাম্প্রদায়িকতা ভুলে সবাই যাতে সম্প্রীতির পথে চলি সেই বার্তাই দেওয়া হয়েছে। মায়ের হাতে অস্ত্র নেই। সেটা যুদ্ধ ভুলে শান্তির বার্তা।’ সূত্র: কলকাতা টাইমস ২৪।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম