ইরাকে সরকারবিরোধী আন্দোলনে নিহতের সংখ্যা বেড়ে ৯৩

বিদেশ ডেস্ক
০৫ অক্টোবর ২০১৯, ১৯:৩১আপডেট : ০৫ অক্টোবর ২০১৯, ১৯:৫৪

ইরাকে সরকারবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৯৩ জনে দাঁড়িয়েছে। শনিবার এ তথ্য জানিয়েছে ইরাকি পার্লামেন্টের মানবাধিকার কমিশন। তবে শুক্রবারের গণবিক্ষোভ ও শনিবারের নতুন সহিংসতায় নিহতদের সংখ্যা এর অন্তর্ভুক্ত কিনা তা স্পষ্ট নয়। আল জাজিরা জানিয়েছে, গত কয়েক দিনের বিক্ষোভে প্রাণহানি ছাড়াও আহত হয়েছে আরও চার সহস্রাধিক মানুষ। ইরাকে সরকারবিরোধী আন্দোলনে নিহতের সংখ্যা বেড়ে ৯৩
বেকারত্ব, নিম্নমানের সরকারি পরিষেবা ও সীমাহীন দুর্নীতির অভিযোগে ১ সেপ্টেম্বর ওই বিক্ষোভ শুরু হয়। শুক্রবার আন্দোলনকারীদের সব দাবি মেনে নেওয়া এবং শনিবার বাগদাদে কারফিউ প্রত্যাহারের ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহদি। তবে বিক্ষোভকারীরা সব দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া ঘোষণা দিয়েছে।

গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) থেকে কর্মসংস্থানের সংকট, নিম্নমানের সরকারি পরিষেবা এবং দুর্নীতির অভিযোগ তুলে বাগদাদের রাজপথে নামেন কয়েক হাজার বিক্ষোভকারী। নির্দিষ্ট কোনও রাজনৈতিক দলের অনুসারী না হয়েও রাষ্ট্রীয় কার্যক্রমে অনিয়মের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের আওয়াজ নিয়ে রাজপথে নামেন আন্দোলনকারীরা। নিরাপত্তা বাহিনী টিয়ার গ্যাস ও গুলি চালিয়ে তাদের ওপর চড়াও হলে এই বিক্ষোভ আরও জোরালো হয়ে ওঠে, ছড়িয়ে পড়ে বিভিন্ন শহরে। বিশেষ করে শিয়া অধ্যুষিত দক্ষিণাঞ্চলীয় বেশ কয়েকটি শহরে বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করে। পরিস্থিতি মোকাবিলায় এক পর্যায়ে কারফিউ জারি করে প্রশাসন।

সরকারবিরোধী বিক্ষোভের মুখে শনিবার রাজধানী বাগদাদে জারি করা কারফিউ তুলে নেওয়ার ঘোষণা দেয় কর্তৃপক্ষ। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, বাগদাদের বাইরে অন্যান্য অঞ্চল থেকে কারফিউ প্রত্যাহার করা হবে কিনা, তা স্পষ্ট নয়। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, কারফিউ প্রত্যাহার করা হলেও আন্দোলনের মূল কেন্দ্রস্থলে প্রবেশে বাধা দিয়েছে দাঙ্গা পুলিশ।

সংকটের মুখে পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম নির্বাচনের আহ্বান জানিয়েছেন শিয়া নেতা মুকতাদা আল-সদর। এক বিবৃতিতে সরকারকে পদত্যাগ করে আগাম নির্বাচন আয়োজনের আহ্বান তিনি। গত নির্বাচনে তার জোট সংখ্যাগরিষ্ঠ আসন পায়। সে সময় আন্তর্জাতিক বিশেষজ্ঞদের পরিচালনায় একটি স্বচ্ছ নির্বাচন হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। আন্দোলনকারীদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত আইনপ্রণেতাদের পার্লামেন্ট অধিবেশন বয়কটের আহ্বান জানান এ শিয়া নেতা।

/এইচকে/এমপি/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম