কাশ্মিরে গ্রেনেড হামলায় আহত ১০

বিদেশ ডেস্ক
০৬ অক্টোবর ২০১৯, ০৬:৪৭আপডেট : ০৬ অক্টোবর ২০১৯, ০৬:৪৯

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে এক গ্রেনেড বিস্ফোরণে অন্তত ১০ জন আহত হয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এই তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি। অনন্তনাগে প্রশাসনিক ভবনের সামনে স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে।

কাশ্মিরে গ্রেনেড হামলায় আহত ১০

২০১৯ সালের ৫ আগস্ট ভারত অধিকৃত কাশ্মিরের স্বায়ত্তশাসন বাতিল করে অঞ্চলটিকে দুই টুকরো করে দেয় দিল্লি। ওই দিন সকাল থেকে কার্যত অচলাবস্থার মধ্যে নিমজ্জিত হয় দুনিয়ার ভূস্বর্গ খ্যাত কাশ্মির উপত্যকা।আর গত ৯ আগস্ট রাষ্ট্রপতির স্বাক্ষরের মধ্য দিয়ে আইনে পরিণত হয় তা। এই পদক্ষেপকে কেন্দ্র করে কাশ্মিরজুড়ে মোতায়েন করা হয়েছে বিপুলসংখ্যক অতিরিক্ত সেনা। ঘটনার আগেরদিন থেকে ইন্টারনেট-মোবাইল পরিষেবা বন্ধ রাখা হয়। গ্রেফতার করা হয়েছে সেখানকার বিপুলসংখ্যক স্বাধীনতাপন্থী ও ভারতপন্থী রাজনৈতিক নেতাকে। 

 এক টুইটবার্তায় পুলিশ জানায়, 'অনন্তবাগে জঙ্গিরা গ্রেনেড ছুঁড়েছে। পুরো এলাকাটিকে নিরাপত্তা বেষ্টনী দিয়ে ঘেরাও করা হয়েছে। জঙ্গিদের খোঁজে তল্লাশি চলছে।' পুলিশের আরেকটি সূত্র জানিয়েছে, হামলায় খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি।

দক্ষিণ কাশ্মিরের ডিআইজি একে গোয়েল বলেন, 'অনন্তনাগের লাল চকে সকাল সাড়ে ১০ টায় অতর্কিতভাবে গ্রেনেড হামলাটি চালানো হয়। ওই সময় শহরের বাসিন্দারা দৈনন্দিন কাজে ব্যস্ত ছিলেন। জনমনে ত্রাস সৃষ্টির জন্যই জঙ্গিগোষ্ঠী এই হামলা চালিয়েছে।'

/এমএইচ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম