কাশ্মিরের সাবেক দুই মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের অনুমতি পেলেন দলীয় নেতারা

বিদেশ ডেস্ক
০৬ অক্টোবর ২০১৯, ০৮:১২আপডেট : ০৬ অক্টোবর ২০১৯, ১০:৫১

কাশ্মিরের সাবেক দুই মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লাহ ও তার ছেলে ওমর আবদুল্লাহ’র সঙ্গে সাক্ষাতের অনুমতি পেয়েছেন দলীয় নেতারা। প্রায় দুই মাস পর দলীয় প্রতিনিধিদের সঙ্গে তাদের দেখা করার অনুমতি দিয়েছে ভারত অধিকৃত কাশ্মিরের কর্তৃপক্ষ। ন্যাশনাল কনফারেন্সের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়াল। কাশ্মিরের সাবেক দুই মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের অনুমতি পেলেন দলীয় নেতারা
মোদি সরকার কাশ্মিরের সায়ত্ত্বশাসন বাতিল করে অঞ্চলটিকে দুই টুকরো করে দেওয়ার পর উপত্যকাজুড়ে চালানো হয় ব্যাপক ধরপাকড়। আটক করা হয় শিশুসহ হাজার হাজার মানুষকে। সে সময় অন্যদের সঙ্গে ভারতপন্থী হিসেবে পরিচিত কাশ্মিরের সাবেক এ দুই মুখ্যমন্ত্রীকেও গৃহবন্দি করা হয়।

রবিবার সকালে ন্যাশনাল কনফারেন্স নেতা দেবেন্দ্র সিং রানার নেতৃত্বে একটি প্রতিনিধি দল যাবে ফারুক আবদুল্লাহ ও ওমর আবদুল্লাহ’র সঙ্গে দেখা করতে। দেবেন্দ্র রানা গৃহবন্দি ছিলেন। দুই দিন আগে তাকেসহ জম্মুর কয়েকজন নেতাকে মুক্তি দেওয়া হয়।

সোমবারই কাশ্মিরের নির্বাচন কমিশনার স্থানীয় ব্লক পর্যায়ের নির্বাচনের ঘোষণা দেন। তারপরই গত আড়াই মাস ধরে গৃহবন্দি থাকা বেশ কয়েকজন রাজনৈতিক নেতাকে মুক্তি দেয় প্রশাসন।

কাশ্মিরের তুলনায় জম্মুর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক। তাই সেখানকার নেতাদের মুক্তি দেওয়া হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। সার্বিক পরিস্থিতি দেখে ধাপে ধাপে অন্য অংশের নেতাদেরও গৃহবন্দি অবস্থা থেকে মুক্তি দেওয়ার কথা বলছে স্থানীয় প্রশাসন।

আগস্ট মাসের তৃতীয় সপ্তাহে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখে কাশ্মিরের পরিস্থিতি নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন কাশ্মিরের আরেক সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির মেয়ে। তিনি বলেছিলেন, ‘কাশ্মির যেন একটা খাঁচা। আর রাজনৈতিক নেতারা যেন সেই খাঁচায় বন্দি জন্তু।’ তবে দুই দিন আগেই অমিত শাহ বলেছিলেন, “ওখানে কোনও বিধিনিষেধ নেই। সব বিধিনিষেধ বিরোধীদের মনে।”

এদিকে দীর্ঘ চেষ্টার পরও ভারত অধিকৃত কাশ্মিরে ঢুকতে না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সিনেটর ক্রিস ভ্যান হোলেন। ভারতের মোদি সরকারের সমালোচনা করে তিনি বলেছেন, কিছু লুকানোর না থাকলে কাশ্মিরে প্রবেশের অনুমতি দিতে কেন ভয় পাবে দিল্লি? ৪ অক্টোবর শুক্রবার দিল্লিতে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন।

দিল্লিতে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘কাশ্মিরের পরিস্থিতি নিজের চোখে দেখতে চেয়েছিলাম। সে হিসেবে এক সপ্তাহ আগে থেকে আবেদন জানিয়ে রেখেছিলাম। কিন্তু তা সত্ত্বেও অনুমতি মেলেনি। কাশ্মিরে যাওয়ার জন্য সময় এখন অনুকূল নয় বলে জানিয়ে দেওয়া হয়েছে।’

এ রাজনীতিক বলেন, কাশ্মিরে গিয়ে নিজের চোখে পরিস্থিতি কেমন তা দেখতে চেয়েছিলাম। ভারত সরকারের আপত্তিতে তা হয়ে ওঠেনি। কোনও কিছু লুকনোর না থাকলে, সেখানে পা রাখা নিয়ে ভয় থাকার কথা নয়। কাশ্মিরে যা ঘটছে, ভারত সরকার তা কাউকে দেখতে দিতে চায় না।

গত দুই মাস ধরে কাশ্মির উপত্যকাকে কার্যত অবরুদ্ধ ও বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে রাখায় গভীর উদ্বেগ প্রকাশ করেন সিনেটর ক্রিস ভ্যান হোলেন। এর আগেও জম্মু-কাশ্মিরের পরিস্থিতি নিয়ে সোচ্চার হয়েছেন সিনেটর ক্রিস ভ্যান হোলেন। তার উদ্যোগে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের অ্যাপ্রোপ্রিয়েশনস্ কমিটিতে জম্মু-কাশ্মির নিয়ে একটি বিশেষ বিল গৃহীত হয়। এতে উপত্যকার মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে কাশ্মিরের সর্বত্র কারফিউ প্রত্যাহার করা, সব বন্দিদের  মুক্তি দেওয়া, যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করে ইন্টারনেট পরিষেবা চালু করার জন্য ওয়াশিংটনের পক্ষ থেকে দিল্লির প্রতি আহ্বান জানানো হয়েছে। সূত্র: দ্য ওয়াল, দ্য হিন্দু।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম