কাশ্মির ইস্যুতে চীনের মন্তব্যের সমালোচনায় ভারত

বিদেশ ডেস্ক
০৬ অক্টোবর ২০১৯, ১৩:১৮আপডেট : ০৬ অক্টোবর ২০১৯, ১৭:১০

কাশ্মির ইস্যুতে চীনের মন্তব্যের সমালোচনায় সরব হয়েছে দিল্লি। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাবিশ কুমার বলেছেন, জম্মু-কাশ্মির ও লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ। দিল্লি সেখানে যে ব্যবস্থা নিয়েছে তা ভারতের অভ্যন্তরীণ বিষয়। তাছাড়া পাকিস্তান ও ভারত দুই দেশ আলোচনার ভিত্তিতে কাশ্মির সংকটের সমাধান করবে। এ নিয়ে চীন যেন অনধিকার চর্চা না করে। কাশ্মির ইস্যুতে চীনের মন্তব্যের সমালোচনায় ভারত
সম্প্রতি ইসলামাবাদে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত বলেছিলেন, কাশ্মির ইস্যুতে পাকিস্তানের পাশে রয়েছে বেইজিং। তার ওই মন্তব্যের জবাবেই এমন প্রতিক্রিয়া জানালেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। আগামী ১১ই অক্টোবর ভারত সফরের কথা রয়েছে চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে একটি সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে তার। তার আগে কাশ্মির নিয়ে চীনের রাষ্ট্রদূতের মন্তব্য ও নয়াদিল্লির প্রতিক্রিয়া তাৎপর্যপূর্ণ বলেই প্রতীয়মান হচ্ছে।

গত শুক্রবার ইসলামাবাদে কাশ্মির ইস্যুতে কথা বলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও জিং। তিনি বলেন, ‘কাশ্মিরিদের মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা ও ন্যায় বিচারের দাবিতে আমরা চেষ্টা চালাচ্ছি। কাশ্মির সমস্যার যৌক্তিক সমাধান হওয়া উচিত। এই ইস্যুতে এবং আঞ্চলিক শান্তির লক্ষ্যে পাকিস্তানের পাশে রয়েছে চীন।’ গত সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ সভায় কাশ্মির ইস্যু উত্থাপন করে বেইজিং। ভারত সরকার কর্তৃক অধিকৃত কাশ্মিরের সাংবিধানিক মর্যাদা বাতিলের পর চীনের প্রস্তাব অনুযায়ী নিরাপত্তা পরিষদে এ নিয়ে আলোচনা হয়।

চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং জি জাতিসংঘে দেওয়া ভাষণে বলেন, ‘কাশ্মির নিয়ে অতীত থেকেই সমস্যা রয়েছে। জাতিসংঘের সনদ মেনেই এর সমাধান হওয়া উচিত। একতরফা কোনও সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। ভারত ও পাকিস্তান উভয়ের প্রতিবেশী হিসেবে চীন কাশ্মির সমস্যার যৌক্তিক সমাধান ও আঞ্চলিক শান্তি দেখতে আগ্রহী। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম