রাজনীতিতে ফিরছেন পারভেজ মোশাররফ, কথা বললেন কাশ্মির নিয়ে

বিদেশ ডেস্ক
০৮ অক্টোবর ২০১৯, ০৯:৩১আপডেট : ০৮ অক্টোবর ২০১৯, ০৯:৩৯

আবারও পাকিস্তানের রাজনীতিতে সক্রিয় হচ্ছেন দেশটির সাবেক সামরিক শাসক ও প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ। সোমবার রাজনীতিতে ফেরার ঘোষণা দিয়েই কথা বলেছেন কাশ্মির নিয়ে। তিনি বলেন, কাশ্মির পাকিস্তানের রক্ত।

রাজনীতিতে ফিরছেন পারভেজ মোশাররফ, কথা বললেন কাশ্মির নিয়ে

১৯৯৯ সালে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সেসময়কার প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে অপসারণ করে ২০০৮ সাল পর্যন্ত পাকিস্তান শাসন করেন মোশাররফ। গত ২০১৩ সাল থেকে বিভিন্ন মামলায় অভিযুক্ত হয়েছেন তিনি। একইবছর ৫ এপ্রিল তার ওপর বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়। ২০১৬ সালের মার্চে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই দুবাইয়ের উদ্দেশে পাকিস্তান ছাড়েন মোশাররফ।  

পারভেজ ‍মোশাররফ বলেন, ইসলামাবাদ একাধিকবার শান্তি চাইলেও ভারত বারবার পাকিস্তানকে হুমকি দিয়েছে। কাশ্মিরের বিশেষ মর্যাদা কেড়ে নেওয়ার পর এ বিষয়ে প্রথম কথা বললেন ৭৬ বছর বয়সী এই রাজনীতিবিদ।   তিনি বলেন, যাই হোক না কেন আমরা সবসময়ই কাশ্মিরিদের সঙ্গে থাকবো। 

সাবেক এই প্রেসিডেন্ট বলেন, পাকিস্তানর শান্তি চাওয়াকে দুর্বলতা মনে করা উচিত হবে না।   

এর আগে দেশ ছাড়ার সময় চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন বলে সাবেক এ সেনাশাসকের পক্ষ থেকে জানানো হয়েছিল। বলা হয়েছিল, চিকিৎসাশেষে শিগগিরই দেশে ফিরবেন। কিন্তু রাষ্ট্রদ্রোহ মামলায় কয়েক দফায় সমন জারির পরও আদালতে হাজির না হওয়ার প্রেক্ষিতে পরে আদালত তাকে পলাতক ঘোষণা করেন। 

/এমএইচ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম