আজারবাইজানের প্রধানমন্ত্রীর পদত্যাগ, অনুগতকে নিয়োগ দিলেন প্রেসিডেন্ট

বিদেশ ডেস্ক
০৮ অক্টোবর ২০১৯, ১৭:৩৪আপডেট : ০৮ অক্টোবর ২০১৯, ১৭:৪০

আকস্মিকভাবে পদত্যাগ করেছেন ককাসাস দেশ আজারবাইজানের প্রধানমন্ত্রী নভরুভ মাম্মাদোভ। মঙ্গলবার দেশটির পার্লামেন্টের স্পিকার ওকতায় আসাদোভ আইনপ্রণেতাদের জানিয়েছেন তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিজের অর্থনৈতিক উপদেষ্টা আলি আসাদোভকে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট। প্রেসিডেন্টের এই নিয়োগ ১০৫-০ ভোটে অনুমোদন করেছেন আইনপ্রণেতারা। তবে প্রধানমন্ত্রী কেন আকস্মিকভাবে পদত্যাগ করেছেন তার কোনও কারণ জানানো হয়নি। আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ

পর্যবেক্ষকরা বলছেন, ৬৩ বছর বয়সী আলি আসাদোভ প্রেসিডেন্টের অর্থনৈতিক ইস্যু সংক্রান্ত উপদেষ্টা ছিলেন। তবে এর আগে দীর্ঘদিন থেকেই তিনি প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সহযোগি হিসেবে কাজ করেছেন।

তেলের বাজারে বৈশ্বিক মন্দায় আক্রান্ত হয় প্রাকৃতিক সম্পদ সমৃদ্ধ দেশ আজারবাইজান। বিশ্লেষকরা বলছেন, নিশ্চল হয়ে পড়া অর্থনীতিতে গতি আনতে আলিয়েভের আকাঙ্ক্ষা থেকে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ করা হয়ে থাকতে পারে।

গত বছরের এপ্রিলে আজারবাইজানের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পান নভরুভ মাম্মাদোভ। এর আগে তিনি প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের বৈদেশিক নীতি বিষয়ক উপদেষ্টা ও প্রেসিডেন্সিয়াল স্টাফের উপপ্রধান  হিসেবে কর্মরত  ছিলেন।

আজারবাইজানের সংবিধান অনুসারে দেশটির বেশিরভাগ ক্ষমতা প্রেসিডেন্টের হাতেই ন্যস্ত। প্রধানমন্ত্রীকে সাধারণত নামমাত্র ভূমিকায় দেখা যায়। এই পদে সাধারণত আলিয়েভের ঘনিষ্ঠ কর্মকর্তাদের দেখা যায়।

পিতার মৃত্যুর পর ২০০৩ সালে প্রথমবার নির্বাচিত হয়ে ক্ষমতায় আসেন ইলহাম আলিয়েভ। তারপর থেকে তিনিই দেশটির ক্ষমতায় রয়েছেন। তার পিতা ছিলেন আজারবাইজানের সোভিয়েত যুগের কমিউনিস্ট নেতা এবং সাবেক কেজিবি জেনারেল হায়দার আলিয়েভ।

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম