ফ্রান্সের রাফাল বিমানের প্রথম চালান গ্রহণ করলো ভারত

বিদেশ ডেস্ক
০৮ অক্টোবর ২০১৯, ২০:৩৮আপডেট : ০৮ অক্টোবর ২০১৯, ২০:৪১

ফ্রান্স থেকে কেনা ৩৬টি রাফাল যুদ্ধবিমানের মধ্যে প্রথম চালান গ্রহণ করেছে ভারত। মঙ্গলবার ফ্রান্সের মেরিগনাকে নির্মাতা প্রতিষ্ঠান দাসাউল্ট অ্যাভিয়েশন ফ্যাসিলিটিতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের উপস্থিতিতে ভারতীয় বিমান বাহিনীর কাছে প্রথম চালানের চারটি বিমান হস্তান্তর করেন ফরাসি প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পারলি। আগামী বছরের মে মাসে এগুলো ভারতে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। বিমান গ্রহণের পর ভারতের প্রতিরক্ষামন্ত্রী বলেন, এই যুদ্ধবিমানের সাহায্যে আকাশে দিল্লির প্রভাব আরও বাড়বে। ফ্রান্সের রাফাল বিমানের প্রথম চালান গ্রহণ করলো ভারত

বিমান গ্রহণের আগে প্যারিসে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাঁক্রোর সঙ্গে বৈঠক করেন রাজনাথ সিং। এসময় তিনি বলেন, তার সফরের লক্ষ্য হলো ভারত ও ফ্রান্সের মধ্যকার কৌশলগত সহায়তা সম্প্রসারণ।

২০১৬ সালের সেপ্টেম্বরে ৫৯ হাজার কোটি রুপিতে ৩৬টি রাফাল যুদ্ধবিমান কিনতে ফ্রান্সের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে ভারত। ২০২০ সালের মে মাসে প্রথম চালানের বিমানগুলো ভারতে পৌঁছাবে।  ২০২২ সালের সেপ্টেম্বরের মধ্যে বাকি বিমানগুলোও ভারতে পৌঁছাবে। এসব বিমানের জন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণসহ পাইলট প্রশিক্ষণের ব্যবস্থা চূড়ান্ত করেছে ভারতীয় বিমান বাহিনী।

দুই ইঞ্জিন বিশিষ্ট ফাইটার বিমান রাফাল এয়ারক্রাফট ক্যারিয়ার ও তীরের ঘাঁটি হিসেবেও ব্যবহার করা যায়। নির্মাতা বলছেন এই বিমানটি আকাশ প্রতিরক্ষা ও আকাশে টেক্কা দিতে সব ধরণের অভিযান চালাতে সক্ষম।

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম