সিরিয়ায় সামরিক অভিযান শুরু করেছে তুরস্ক

বিদেশ ডেস্ক
০৯ অক্টোবর ২০১৯, ১৯:৪৬আপডেট : ০৯ অক্টোবর ২০১৯, ২৩:১৫

সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্কের সামরিক অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। তিনি বলেন, সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দি ও আইএসের বিরুদ্ধে অপারেশন পিস স্প্রিং শুরু হয়েছে।

সিরিয়ায় সামরিক অভিযান শুরু করেছে তুরস্ক

সোমবার সিরিয়ায় আইএসবিরোধী অভিযান চালানোর ঘোষণা দেয় তুরস্ক। দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের মুখপাত্র ইব্রাহিম কালিন বলেন, সন্ত্রাসী আস্তানা গুঁড়িয়ে দিতেই তুর্কি সীমান্তবর্তী সিরিয়ার উত্তরাঞ্চলে সামরিক অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে আঙ্কারা। তবে এর আগেই যুক্তরাষ্ট্রও তুর্কি অভিযানের সম্ভাব্যতার কথা জানিয়েছিলো। চূড়ান্ত ঘোষণা আসার পর সেনা সরিয়ে নিতে শুরু করে ট্রাম্প প্রশাসন।

এতে সিরিয়ায় মার্কিন মিত্র কুর্দি বাহিনীর বিরুদ্ধে অভিযান শুরু করে তুরস্ক। তাদের দাবি, কুর্দি সেনাদের সরিয়ে একটি ‘সেফ জোন’ তৈরি করতে চায় তারা। সেখানে তুরস্কে আশ্রয় নেওয়া ৩৬ লাখ সিরীয় শরণার্থীও থাকতে পারবে।  

অন্যদিকে কুর্দি নেতৃত্বাধীন সশস্ত্র গোষ্ঠী এসডিএফের মুখপাত্র কিনো গ্রাব্রিয়েল বলেন, যুক্তরাষ্ট্র আশ্বাস দিয়েছিলো যে তারা তুরস্ককে কোনও সামরিক অভিযান পরিচালনা করতে দেবে না। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের এমন বিবৃতিতে আমার খুবই অবাক হয়েছি। ঘটনাটি পেছন থেকে ছুরিকাঘাত করার শামিল।

তুরস্কের এই অভিযানে মার্কিন সেনা সরিয়ে নিলেও ট্রাম্প বলেছেন, অর্থনৈতিক পদক্ষেপ নেওয়া হতে পারে তুরস্কের বিরুদ্ধে।

/এমএইচ/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম