তুরস্ককে সিরিয়ায় অভিযানের অনুমতি দেয়নি যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
১০ অক্টোবর ২০১৯, ১০:০০আপডেট : ১০ অক্টোবর ২০১৯, ১০:৫৮

সিরিয়ায় অভিযান চালানোর ব্যাপারে তুরস্ককে যুক্তরাষ্ট্র অনুমতি দেয়নি বলে জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তিনি বলেন, যুক্তরাষ্ট্র তুরস্ককে অভিযানের ব্যাপারে সবুজ সংকেত দেয়নি। তবে সেখান থেকে সেনা প্রত্যাহারের ব্যাপারে ট্রাম্পের পক্ষেই সাফাই গান তিনি।

তুরস্ককে সিরিয়ায় অভিযানের অনুমতি দেয়নি যুক্তরাষ্ট্র

সোমবার সিরিয়ায় আইএসবিরোধী অভিযান চালানোর ঘোষণা দেয় তুরস্ক। দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের মুখপাত্র ইব্রাহিম কালিন বলেন, সন্ত্রাসী আস্তানা গুঁড়িয়ে দিতেই তুর্কি সীমান্তবর্তী সিরিয়ার উত্তরাঞ্চলে সামরিক অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে আঙ্কারা। তবে এর আগেই যুক্তরাষ্ট্রও তুর্কি অভিযানের সম্ভাব্যতার কথা জানিয়েছিলো। চূড়ান্ত ঘোষণা আসার পর সেনা সরিয়ে নিতে শুরু করে ট্রাম্প প্রশাসন।

পম্পেও বলেন,  তুরস্কের নিরাপত্তা উদ্বেগ বৈধ। তাদের দক্ষিণাঞ্চলে সন্ত্রাসের হুমকি রয়েছে। সেই জায়গা থেকেই তারা অভিযান চালাচ্ছে। তবে যুক্তরাষ্ট্র তাদের অনুমতি দিয়েছে এমন অভিযোগ মিথ্যা বলে জানান তিনি।

সিরিয়ায় মার্কিন মিত্র কুর্দি নেতৃত্বাধীন সশস্ত্র গোষ্ঠী এসডিএফের মুখপাত্র কিনো গ্রাব্রিয়েল বলেন, যুক্তরাষ্ট্র আশ্বাস দিয়েছিলো যে তারা তুরস্ককে কোনও সামরিক অভিযান পরিচালনা করতে দেবে না। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের এমন বিবৃতিতে আমার খুবই অবাক হয়েছি। ঘটনাটি পেছন থেকে ছুরিকাঘাত করার শামিল।

অন্যদিকে তুরস্কের এই অভিযানে মার্কিন সেনা সরিয়ে নিলেও ট্রাম্প বলেছেন, অর্থনৈতিক পদক্ষেপ নেওয়া হতে পারে তুরস্কের বিরুদ্ধে।

/এমএইচ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম