কাশ্মির ইস্যুতে হস্তক্ষেপ করতে ট্রাম্পকে বারণ করেছেন মোদি: অমিত শাহ

বিদেশ ডেস্ক
১১ অক্টোবর ২০১৯, ১৬:৪৬আপডেট : ১১ অক্টোবর ২০১৯, ১৬:৫০

ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সভাপতি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বলেছেন, কাশ্মির ভারতের অভ্যন্তরীণ ইস্যু আর এতে ট্রাম্পের হস্তক্ষেপ করার প্রয়োজন নেই। শুক্রবার মহারাষ্ট্রের বুলধানা শহরে এক নির্বাচনি সমাবেশে একথা জানান অমিত শাহ। কাশ্মির ইস্যুতে হস্তক্ষেপ করতে ট্রাম্পকে বারণ করেছেন মোদি: অমিত শাহ

গত ৫ আগস্ট (সোমবার) ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে কাশ্মিরের স্বায়ত্তশাসনের অধিকার ও বিশেষ মর্যাদা কেড়ে নেয় বিজেপি নেতৃত্বাধীন ভারতের কেন্দ্রীয় সরকার। এর প্রতিবাদে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হ্রাস করাসহ ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কার করেছে পাকিস্তান। ভারতের ওপর চাপ প্রয়োগ করতে কূটনৈতিক তৎপরতা জোরালো করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের প্রশাসন। আর কাশ্মিরকে বরাবর নিজেদের অভ্যন্তরীণ বিষয় দাবি করে আসছে ভারত। উদ্ভূত পরিস্থিতিতে কাশ্মির ইস্যুতে দুই দেশের মধ্যে মধ্যস্ততার প্রস্তাব দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবারের নির্বাচনি সমাবেশে বিজেপি সভাপতি অমিত শাহ বলেন, ‘বহু বছর ধরেই আমাদের অবস্থান হলো, আমরা কাশ্মিরে কোনও ধরনের হস্তক্ষেপ সহ্য করব না। যদি কোনও দেশ কাশ্মির নিয়ে কথা বলার চেষ্টা করে, তাহলে আমরা বলি যে, এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়, সেটা আমেরিকার প্রেসিডেন্ট হোন বা যেই হোন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পরিষ্কার করে বলেছেন, কাশ্মির আমাদের অভ্যন্তরীণ বিষয় আর আপনার এতে হস্তক্ষেপ করার দরকার নেই’।

অমিত শাহ বলেন, কংগ্রেস ৩৭০ ধারা বাতিলের বিরোধিতা করেছে। মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে ভোটারদের উচিত কাশ্মির ইস্যুতে তাদের কাছে তাদের অবস্থান জানতে চাওয়া। তিনি আরও বলেন, কাশ্মিরকে ভারতে অঙ্গীভূত করার ক্ষেত্রে বড় বাধা ছিল ৩৭০ ধারা। গত ৭০ বছরে কোনও প্রধানমন্ত্রী এই ধারা বাতিলের সাহস দেখাননি কিন্তু নরেন্দ্র মোদি তা দেখিয়েছেন।

আগামী ২১ অক্টোবর অনুষ্ঠিত হবে মহারাষ্ট্রের বিধানসভার নির্বাচন। এতে বিজেপি শিব সেনার সঙ্গে জোটবদ্ধ হয়ে অংশ নিচ্ছে। আর বিরোধী শিবিরে রয়েছে কংগ্রেস ও এনসিপি জোট। আগামী ২৪ অক্টোবর এই বিধানসভার ভোট গণনা হবে।

ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কংগ্রেসের গোলাম নবি আজাদ পার্লামেন্টে বলেছিলেন, ৩৭০ ধারা বাতিল হলে কাশ্মিরে রক্তের নদী বয়ে যাবে। কিন্তু আমি আপনাদের বলতে চাই, ৩৭০ ধারা বাতিল হলেও কাশ্মিরে একফোঁটা রক্ত ঝরেনি।

প্রসঙ্গত, ৩৭০ ধারা বাতিলকে কেন্দ্র করে কাশ্মিরে আগস্টের শুরু থেকেই সেখানে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক অতিরিক্ত সেনা সদস্য। গ্রেফতার করা হয়েছে সেখানকার শত শত নেতাকর্মীকে। বন্ধ করে দেওয়া হয় টেলিফোন, মোবাইল ও ইন্টারনেট পরিষেবা। দুই মাস পার হলেও কাশ্মিরে স্বাভাবিক জীবনযাত্রা ফেরানোর উদ্যোগ নিয়েও ব্যর্থ হচ্ছে ভারত সরকার।

 

/জেজে/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম