সৈকতে খালি পায়ে ময়লা কুড়ালেন মোদি (ভিডিও)

বিদেশ ডেস্ক
১২ অক্টোবর ২০১৯, ১৪:৪৪আপডেট : ১২ অক্টোবর ২০১৯, ১৪:৪৮

তামিল নাড়ুর মামাল্লাপুরাম সমুদ্রে সৈকতে পড়ে থাকা প্লাস্টিকের বোতল ও প্লেটসহ অন্যান্য আবর্জনা সরিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাজ ফিশারম্যান’র কোভ রিসোর্ট অ্যান্ড স্পা হোটেলের বাইরের সৈকতে প্রায় আধাঘণ্টা ধরে আবর্জনা পরিষ্কার করেন তিনি। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠকে যোগ দিতে গিয়ে এই অবকাশকেন্দ্রেই তিনি থাকছেন। পরে ওই আবর্জনা তোলার একটি ভিডিও নিজের টুইটারে প্রকাশ করেছেন মোদি। তামিল নাড়ুর সৈকতে নরেন্দ্র মোদি

দুই দিনের অনানুষ্ঠানিক বৈঠকে অংশ নিতে শুক্রবার তামিল নাড়ুর মামাল্লাপুরাম শহরে পৌঁছান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট শি জিনিপিং। ঐতিহাসিক এই শহরটিতে দুই দিনের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন দুই নেতা।

এসব কর্মসূচির ফাঁকে শনিবার ভোরে কালো টি-শার্ট ও পাজামা পরিহিত মোদি সৈকতে ঘুরতে বের হন। এসময় তার হাতে বড় একটি প্লাস্টিক ব্যাগ দেখা যায়। এতে তিনি সৈকতের বালুতে ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্লাস্টিক বর্জ্য ও পানির বোতল কুড়িয়ে নেন। খালি পাঁয়ে হাটতে বের হওয়া মোদিকে সৈকতের বালু থেকে স্লিপার স্যান্ডেলও বর্জ্য হিসেবে তুলে নিতে দেখা যায়। এসব স্লিপার সাধারণত পাঁচ তারকা হোটেলে অতিথিদের সরবরাহ করা হয়ে থাকে।

আবর্জনা সংগ্রহের ছবি টুইটে প্রকাশ করে মোদি লিখেছেন, মামাল্লাপুরাম সৈকতে আজ সকালে। ৩০ মিনিটেরও বেশি স্থায়ী হয় এটা। আমার ‘সংগ্রহ’ জয়রাজের কাছে দিয়েছি, তিনি হোটেলের কর্মী। আমাদের জনসমাগম স্থানগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন। নিশ্চিত করুন আমরা যেন স্বাস্থ্যবান আর সবল থাকি।

/জেজে/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম