দিল্লিতে মোদির ভাইঝির রুপি-মোবাইলের ব্যাগ ছিনতাই

বিদেশ ডেস্ক
১২ অক্টোবর ২০১৯, ২৩:০৮আপডেট : ১২ অক্টোবর ২০১৯, ২৩:১১
image

ভারতের দিল্লিতে দুইটি ফোন ও ৫৬ হাজার রুপিসহ প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির ভাইঝি দময়ন্তী বেন মোদির ব্যাগ ছিনতাই হয়েছে। শনিবার সকালে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাসার অদূরেই তার ব্যাগ ছিনতাই হয়। দেশটির সম্প্রচারমাধ্যম এনডিটিভি’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দিল্লিতে মোদির ভাইঝির রুপি-মোবাইলের ব্যাগ ছিনতাই

শনিবার সকালে ব্যক্তিগত কাজে অমৃতসর থেকে নয়াদিল্লি গেছেন দময়ন্তী। সিভিল লাইন এলাকার গুজরাটি সমাজ ভবনে তিনি একটি রুম আগে থেকেই বুক করেন। এদিন হোটেলটিতে ঢোকার সময় তার ব্যাগ কেড়ে নেয় ছিনতাইকারীরা। পরে তিনি স্থানীয় থানায় ছিনতাইয়ের অভিযোগ করেন।

তিনি পুলিশকে জানান, ছিনতাইকারীরা বাইকে ছিল। তাদের মুখ কাপড়ে ঢাকা ছিল। তারা হঠাৎ তার হাতে থাকা দুটি মোবাইল ফোন ও রুপির ব্যাগটি টেনে নিয়ে পালিয়ে যায়।

মোদির ভাইঝি বলেন, আমার ব্যাগে ৫৬ হাজার রুপি এবং বেশকিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল। পুলিশ আমার অভিযোগ তদন্তের আশ্বাস দিয়েছে।

দিল্লিতে ছিনতাইবাজদের দৌরাত্ম্যের খবর বেশ কয়েক দিন ধরেই সামনে আসছে। জমা পড়েছে ছিনতাইয়ের একাধিক অভিযোগ। সম্প্রতি চিত্তরঞ্জন পার্ক এলাকায় এক নারী সাংবাদিকের ফোন ছিনতাই করে দুই বাইক আরোহী। বাধা দিতে গেলে অটো থেকে পড়ে গিয়ে আহত হন ওই নারী। এ বার তাদের কবলে পড়লেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাইঝি দময়ন্তী বেন মোদি।

/এইচকে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম