জাপানে ঘূর্ণিঝড় হাগিবিসের আঘাত, উদ্ধার অভিযানে লক্ষাধিক কর্মী

বিদেশ ডেস্ক
১৪ অক্টোবর ২০১৯, ১৮:২৭আপডেট : ১৪ অক্টোবর ২০১৯, ১৮:২৮

জাপানে শক্তিশালী ঘূর্ণিঝড় হাগিবিসের আঘাতে থমকে গেছে জাপান। প্রাণ হারিয়েছে অন্তত ৪০ জন। এখন নিখোঁজ রয়েছেন ১৬ জন। বিভিন্ন জায়গায় আটকা পড়ে আছেন অনেকে। উদ্ধার অভিযানে অংশ নিচ্ছে দেশটির ১ লাখ ১০ হাজার মানুষ।

জাপানে ঘূর্ণিঝড় হাগিবিসের আঘাত, উদ্ধার অভিযানে লক্ষাধিক কর্মী

শনিবার সন্ধ্যায় শক্তিশালী টাইফুনটি হনশু দ্বীপের উপকূল দিয়ে জাপানের স্থলভাগের দিকে উঠে আসে। ঘণ্টায় ২২৫ কিলোমিটার গতি নিয়ে পূর্বাঞ্চলীয় উপকূলের দিকে এগিয়ে যায় ঘূর্ণিঝড়টি। ক্যাটাগরি-৩’ মাত্রার শক্তিশালী টাইফুন হাগিবিসের তাণ্ডবের পর রবিবার বন্যায় আটকে পড়া মানুষদের উদ্ধার তৎপরতা শুরু করেছে জাপানের সেনাবাহিনী।

বিগত ১০ বছরে জাপানে এত শক্তিশালী ঘূর্ণিঝড় আঘাত আনেনি।   দেশটিতে চলমান রাগবি বিশ্বকাপের তিনটি ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। তবে জাপান ও স্কটল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচটি বাতিল করা হয়নি।   

ম্যাচটিতে ২৮-২১ গোলে জয় পায় জাপান। একইসঙ্গে প্রথমবারের মতো উঠে যায় বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে। দারুণ এই জয়টি ঘূর্ণিঝড়ে হতাহতদের প্রতি উৎসর্গ করেছে জাপান দল। জাতীয় দলের কোচ জেমি জোসেফ বলেন, যারা ঘূর্ণিঝড়ের আঘাতে বিধ্বস্ত, এই জয় আপনাদের জন্য। এটি আমাদের কাছে খেলার চেয়ে বেশি কিছু।  

ঘূর্ণিঝড়ের সৃষ্ট বন্যা ও ভূমিধসে আক্রান্তদের উদ্ধারে হাজার হাজার পুলিশ, দমকলকর্মী, কোস্টগার্ড ও সেনাসদস্য কাজ করছে।  প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়, উদ্ধারকর্মীরা বন্যায় ঘরহারাদের বেশি গুরুত্ব দিয়ে কার্যক্রম পরিচালনা করবে।

আটক মানুষদের উদ্ধারে তল্লাশি চালাতে হেলিকপ্টারও ব্যবহার করছে  সেনাবাহিনী। ভিডিও ফুটেজে দেখা গেছে, হেলিকপ্টারের দৃষ্টি আকর্ষণে হাত নাড়াচ্ছে আটকে পড়া মানুষ। নাগানোর জরুরি উদ্ধার বিভাগের কর্মকর্তা ইয়াশিরো ইয়ামাগুচি বলেন, রাতের মধ্যে আমরা ৪২৭টি বাড়ির প্রায় এক হাজার ৪১৭ জন বাসিন্দাকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছি। তিনি জানান নদীর পানি না বাড়লেও আবাসিক এলাকাগুলোতে পানির উচ্চতা বাড়ছে।

গত মাসে জাপানে আঘাত হানে আরেকটি শক্তিশালী টাইফুন ফাক্সাই। ওই ঝড়ের কারণে রাজধানী ও আশেপাশের এলাকায় বিঘ্নিত হয় পরিবহন চলাচল। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে ব্যাপক এলাকা। ওই ঝড়ের ক্ষত কাটিয়ে ওঠার মধ্যেই নতুন টাইফুন আঘাত হানে।

/এমএইচ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম